إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا

ইন্না লিলমুত্তাকীনা মাফা-ঝা-।উচ্চারণ

অবশ্যি মুত্তাকীদের ১৯ জন্য সাফল্যের একটি স্থান রয়েছে। তাফহীমুল কুরআন

যারা তাকওয়া অবলম্বন করেছে নিশ্চয়ই তাদের জন্য আছে সাফল্যমুফতী তাকী উসমানী

এবং নিশ্চয়ই সংযমশীল লোকদের জন্যই সফলতা;মুজিবুর রহমান

পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।মাওলানা মুহিউদ্দিন খান

মুত্তাকীদের জন্যে তো আছে সাফল্য, ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা।আল-বায়ান

(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।তাইসিরুল

ধর্মভীরুদের জন্য নিশ্চয়ই রয়েছে মহাসাফল্য --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৯

এখানে মুত্তাকী শব্দটি এমন সব লোকের মোকাবিলায় ব্যবহার করা হয়েছে যারা কিয়ামতের দিন নিজেদের দুনিয়ার কার্যক্রমের হিসেব দেবার কোন ধারণা পোষণ করতো না। এবং যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। তাই নিশ্চিতভাবেই এ আয়াতে এমন সব লোকের কথা বলা হয়েছে যারা আল্লাহর আয়াতকে সত্য বলে মেনে নিয়েছিল এবং একথা মনে করে দুনিয়ায় জীবন যাপন করেছিল যে, কিয়ামতের দিন তাদের দুনিয়ায় সমস্ত কাজের হিসেব দিতে হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩১. নিশ্চয় মুত্তাকীদের জন্য আছে সাফল্য,

তাফসীরে আহসানুল বায়ান

৩১। নিশ্চয়ই আল্লাহভীরুদের জন্যই রয়েছে সফলতা;(1)

(1) দুর্ভাগ্যবানদের কথা আলোচনা করার পর এখন সৌভাগ্যবানদের আলোচনা এবং তাদের সেই নিয়ামতের বর্ণনা; যা তারা আখেরাতে উপভোগ করবে। আর এই সাফল্য ও নিয়ামত তাকওয়া (আল্লাহভীরুতা)র ফলে লাভ হবে। তাকওয়া হল ঈমান ও আনুগত্যের চাহিদার পরিপূর্ণতার নাম। সৌভাগ্যবান লোক তো তারাই, যারা ঈমান আনার পর তাকওয়া এবং নেক আমলে যত্নবান হয়। আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করুন। আমীন।