ওয়া ইযফারকনা-বিকুমুল বাহর ফাআনজাইনা-কুমওয়াআগরকনাআ-লা ফির ‘আওনা ওয়া আনতুম তানজুরূন।উচ্চারণ
স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা সাগর চিরে তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম, তারপর তার মধ্য দিয়ে তোমাদের নির্বিঘ্নে পার করে দিয়েছিলাম, আবার সেখানে তোমাদের চোখের সামনেই ফেরাউনী দলকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম। তাফহীমুল কুরআন
এবং (স্মরণ কর) যখন আমি তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করেছিলাম এবং এভাবে তোমাদের সকলকে রক্ষা করেছিলাম এবং ফির‘আউনের লোকজনকে (সাগরে) নিমজ্জিত করেছিলাম। #%৪৫%# আর তোমরা এসব দৃশ্য প্রত্যক্ষ করছিলে।মুফতী তাকী উসমানী
এবং যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফির‘আউনের স্বজনদেরকে নিমজ্জিত করেছিলাম এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে।মুজিবুর রহমান
আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখন্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরআউনের লোকদিগকে অথচ তোমরা দেখছিলে।মাওলানা মুহিউদ্দিন খান
যখন তোমাদের জন্যে সাগরকে দ্বিধাবিভক্ত করেছিলাম আর তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফির‘আওনী সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা প্রত্যক্ষ করছিলে। ইসলামিক ফাউন্ডেশন
আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এবং ফির‘আউন দলকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা দেখছিলে।আল-বায়ান
স্মরণ কর, যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে।তাইসিরুল
আর স্মরণ করো! আমরা তোমাদের জন্যে সাগরকে করেছিলাম বিভক্ত, তাতে উদ্ধার করেছিলাম তোমাদের, আর আমরা ডুবিয়েছিলাম ফিরআউনের লোকদের, আর তোমরা চেয়ে দেখেছিলে।মাওলানা জহুরুল হক
এ ঘটনাও উপরিউক্ত সূরা দু’টিতে বিস্তারিত বর্ণিত হয়েছে।
৫০. আর স্মরণ কর, যখন আমরা তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম(১) এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফিরআউনের বংশকে নিমজ্জিত করেছিলাম। আর তোমরা তা দেখছিলে।
১. এখানে কিভাবে ফিরআউনের হাত থেকে আল্লাহ তা'আলা তাদেরকে উদ্ধার করেছিলেন সেটার বর্ণনা দিচ্ছেন। অন্য আয়াতে এসেছে, “আর অবশ্যই আমি মূসাকে ওহী করে বলেছিলাম যে, আমার বান্দাদের নিয়ে রাতেই চলে যান” (ত্বাহা: ৭৭. আশ-শু'আরা: ৫২) যাওয়ার পথে তার সামনে সমুদ্র বাধা হয়ে দাঁড়াল। আল্লাহ তা'আলা মূসাকে বললেন, “আপনি সমুদ্রকে লাঠি দিয়ে আঘাত করুন, ফলে তা ভাগ হল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মত হয়ে গেল। (সূরা আশ-শু'আরা: ৬৩) আর এভাবেই আল্লাহ্ তা'আলা সমুদ্র ভাগ করে দিলেন।
৫০। যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধা বিভক্ত করেছিলাম (1) এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফিরআউনের অনুসারীদেরকে (সমুদ্রে) ডুবিয়ে দিলাম, আর তোমরা তা প্রত্যক্ষ করছিলে।
(1) সমুদ্র বিদীর্ণ করে পথ তৈরী করার ব্যাপারটা একটি মুজিযা (অলৌকিক ঘটনা) ছিল; যার বিস্তারিত বর্ণনা সূরা শুআরায় (১০-৬৮ আয়াতে) আসবে। এটা জোয়ার-ভাটার ব্যাপার ছিল না; যেমন স্যার সাইয়েদ আহমাদ খান এবং অন্যান্য মুজিযা অস্বীকারকারিগণ মনে করেন।