لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا

লা-ইয়াযূকূনা ফীহা-বারদাওঁ ওয়ালা-শার-বা-।উচ্চারণ

সেখানে তারা গরম পানি ও ক্ষতঝরা ছাড়া ১৬ তাফহীমুল কুরআন

যে, তাতে তারা আস্বাদন করবে না কোন শীতলতা এবং না কোন পানীয় বস্তু।মুফতী তাকী উসমানী

সেখানে তারা আস্বাদন করতে পাবেনা কোন ঠান্ডা কিংবা (অন্য) কোন পানীয়-মুজিবুর রহমান

তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;মাওলানা মুহিউদ্দিন খান

সেখানে এরা আস্বাদন করবে না শৈত্য, না কোন পানীয়- ইসলামিক ফাউন্ডেশন

সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়।আল-বায়ান

সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে নাতাইসিরুল

তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না শীতলতার, না কোনো পানীয়ের --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৬

মূলে গাসসাক (غَسَاق) শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হয়ঃ পুঁজ, রক্ত, পুঁজ মেশানো রক্ত এবং চোখ ও গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের কঠোর দৈহিক নির্যাতনের ফলে যেসব রস বের হয়। এছাড়াও এ শব্দটি ভীষণ দুর্গন্ধ ও পঁচে গিয়ে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে এমন জিনিসের জন্যও ব্যবহার করা হয়ে থাকে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৪. সেখানে তারা আস্বাদন করবে না শীতলতা, না কোন পানীয়—

তাফসীরে আহসানুল বায়ান

২৪। সেখানে তারা কোন ঠান্ডা (বস্তুর) স্বাদ গ্রহণ করতে পাবে না, আর কোন পানীয়ও (পাবে না);