إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا

ইন্না জাহান্নামা ক-নাত মিরসা-দা-।উচ্চারণ

আসলে জাহান্নাম একটি ফাঁদ। ১৪ তাফহীমুল কুরআন

নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে।মুফতী তাকী উসমানী

নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে।মুজিবুর রহমান

নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,মাওলানা মুহিউদ্দিন খান

নিশ্চয় জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে ; ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ।আল-বায়ান

জাহান্নাম তো ওঁৎ পেতে আছে,তাইসিরুল

নিঃসন্দেহ জাহান্নাম -- তা প্রতীক্ষায় রয়েছে --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৪

শিকার ধরার উপযোগী করে যে জায়গাটিকে গোপনে তৈরী করা হয় এবং নিজের অজ্ঞাতসারে শিকার যেখানে চলে এসে তার মধ্যে আটকে যায়, তাকেই বলে ফাঁদ। জাহান্নামের ক্ষেত্রে এ শব্দটি ব্যবহার করার কারণ হচ্ছে এই যে, আল্লাহর বিরুদ্ধে যারা বিদ্রোহাত্মক ভূমিকা অবলম্বন করে তারা জাহান্নামের ভয়ে ভীত না হয়ে দুনিয়ায় এ মনে করে লাফালাফি দাপাদাপি করে ফিরছে যে, আল্লাহর সার্বভৌমত কর্তৃত্ব তাদের জন্য একটি ঢালাও বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে তাদের পাকড়াও হবার কোন আশঙ্কা নেই। কিন্তু জাহান্নাম তাদের জন্য একটি গোপন ফাঁদ যেখানে তারা আকস্মিকভাবে আটকা পড়ে যায় এবং সেখানে থেকে বের হবার আর কোন উপায় থাকে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২১. নিশ্চয় জাহান্নাম ওৎ পেতে অপেক্ষমান;

তাফসীরে আহসানুল বায়ান

২১। নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে -(1)

(1)ওঁৎ পাতার ঘাঁটি এমন জায়গাকে বলা হয়, যেখানে আত্মগোপন করে শত্রুর অপেক্ষা করা হয়। যাতে সেখান হতে তার অতিক্রম করার সময় তড়িঘড়ি হামলা করা সম্ভব হয়। জাহান্নামের দারোগারাও জাহান্নামীদের অপেক্ষায় ঐরূপ বসে আছেন। অথবা জাহান্নাম নিজেই আল্লাহর আদেশে কাফেরদের জন্য ওঁৎ পেতে অপেক্ষা করছে।