وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا

ওয়া আনঝালনা-মিনাল মু‘সির-তি মাআন ছাজ্জা-জা-।উচ্চারণ

আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা, তাফহীমুল কুরআন

আমি ভরা মেঘ থেকে মুষলধারায় বারি বর্ষণ করেছি,মুফতী তাকী উসমানী

আর বর্ষণ করেছি মেঘ হতে প্রচুর বৃষ্টি।মুজিবুর রহমান

আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,মাওলানা মুহিউদ্দিন খান

এবং বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বারি, ইসলামিক ফাউন্ডেশন

আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি।আল-বায়ান

আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি,তাইসিরুল

আর ঝরন্ত-মেঘ থেকে আমরা বর্ষণ করি প্রচুর বৃষ্টি,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৪. আর আমরা বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বারি(১),

(১) معصرات শব্দটি معصرة এর বহুবচন। এর অর্থ জলে পরিপূর্ণ মেঘমালা। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

১৪। আর বর্ষণ করেছি পানিপূর্ণ মেঘমালা হতে প্রচুর পানি। (1)

(1) معصرات সেই মেঘসমূহ যা পানি দ্বারা পরিপূর্ণ থাকে, কিন্তু যা এখনো বর্ষণ করেনি। যেমন, المرأة المعتصرة সেই নারীকে বলা হয়, যার মাসিক (ঋতুর) সময় ঘনিয়ে এসেছে। ثجاجًا অর্থ হল অতিরিক্তভাবে প্রবাহিত হয়ে যায় এমন পানি।