‘আনিন্নাবাইল ‘আজীম।উচ্চারণ
সেই বড় খবরটা সম্পর্কে কি, তাফহীমুল কুরআন
সেই মহা ঘটনা সম্পর্কে, মুফতী তাকী উসমানী
সেই মহান সংবাদ সম্বন্ধে –মুজিবুর রহমান
মহা সংবাদ সম্পর্কে,মাওলানা মুহিউদ্দিন খান
সেই মহাসংবাদ বিষয়ে, ইসলামিক ফাউন্ডেশন
মহাসংবাদটি সম্পর্কে,আল-বায়ান
(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে,তাইসিরুল
সেই মহাসংবাদ সন্বন্ধে --মাওলানা জহুরুল হক
২. মহাসংবাদটির বিষয়ে(১),
(১) অর্থাৎ তারা কি বিষয়ে পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে? অতঃপর আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন যে, মহাখবর সম্পর্কে। তাফসীরবিদ মুজাহিদ বলেন, এখানে মহাখবর বলে কুরআনকে উদ্দেশ্য নেয়া হয়েছে। কাতাদাহ বলেন, এখানে মহাখবর বলে কেয়ামত বোঝানো হয়েছে। এখানে এটাই প্রাধান্যপ্রাপ্ত মত। (ইবন কাসীর)
২। সেই মহা সংবাদ বিষয়ে।