হাত্তাআতা-নাল ইয়াকীন।উচ্চারণ
শেষ পর্যন্ত আমরা সে নিশ্চিত জিনিসের মুখোমুখি হয়েছি। ৩৫ তাফহীমুল কুরআন
পরিশেষে সেই নিশ্চিত বিষয় আমাদের সামনে এসেই গেল।মুফতী তাকী উসমানী
আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত।মুজিবুর রহমান
আমাদের মৃত্যু পর্যন্ত।মাওলানা মুহিউদ্দিন খান
‘আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত।’ ইসলামিক ফাউন্ডেশন
'অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে'।আল-বায়ান
আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস (অর্থাৎ মৃত্যু) না আসা পর্যন্ত।’তাইসিরুল
যতক্ষণ না অবশ্যাম্ভাবী আমাদের কাছে এসেছিল।মাওলানা জহুরুল হক
৩৫
অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমরা এ নীতি ও কর্মপন্থা অনুসরণ করেছি। শেষ পর্যন্ত সে নিশ্চিত বিষয়টি আমাদের সামনে এসে হাজির হয়েছে যে সম্পর্কে আমরা গাফিল হয়ে পড়েছিলাম। নিশ্চিত বিষয় বলে মৃত্যু ও আখেরাত উভয়টিকেই বুঝানো হয়েছে।
৪৭. অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে।(১)
(১) অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমরা এ নীতি ও কর্মপন্থা অনুসরণ করেছি। শেষ পর্যন্ত নিশ্চিত বিষয় তথা মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়েছে; তখন আমাদের সব আশা-কৌশলের সমাপ্তি হয়। (সা’দী)
(৪৭) পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করল।’ (1)
(1) يَقِيْن অর্থ মৃত্যু। যেমন, দ্বিতীয় স্থানে আল্লাহ তাআলা বলেন, {وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ} অর্থাৎ, তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর। (সূরা হিজরঃ ৯৯)