كَلَّا وَٱلۡقَمَرِ

কাল্লা- ওয়াল কামার।উচ্চারণ

কখ্খনো না, ২৭ চাঁদের শপথ, তাফহীমুল কুরআন

সাবধান! শপথ চাঁদেরমুফতী তাকী উসমানী

কক্ষনো না, চন্দ্রের শপথ!মুজিবুর রহমান

কখনই নয়। চন্দ্রের শপথ,মাওলানা মুহিউদ্দিন খান

কখনই না, চন্দ্রের শপথ, ইসলামিক ফাউন্ডেশন

কখনো নয়, চাঁদের কসম!আল-বায়ান

(এটা) কক্ষনো (ভিত্তিহীন) না, চাঁদের কসম,তাইসিরুল

না! ভাবো চাঁদের কথা;মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৭

অর্থাৎ এটা কোন ভিত্তিহীন কথা নয় যে তা নিয়ে এভাবে হাসি তামাসা বা ঠাট্রা-বিদ্রূপ করা যাবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩২. কখনোই না(১), চাঁদের শপথ,

(১) অর্থাৎ এটা কোন ভিত্তিহীন কথা নয় যে তা নিয়ে এভাবে হাসি তামাসা বা ঠাট্টা-বিদ্রূপ করা যাবে। (দেখুন: তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(৩২) কখনই না।(1) চন্দ্রের শপথ।

(1) كَلاَّ শব্দ দিয়ে এখানে মক্কাবাসীদের ধারণার খন্ডন করা হয়েছে। অর্থাৎ, তাদের ধারণা যে, তারা ফিরিশতাদেরকে পরাজিত করতে সক্ষম হবে। কখনই নয়, শপথ চাঁদ ও অবসানমুখী রাতের!