ইন্নাহূফাক্কার ওয়া কাদ্দার।উচ্চারণ
সে চিন্তা-ভাবনা করলো এবং একটা ফন্দি উদ্ভাবনের চেষ্টা করলো। তাফহীমুল কুরআন
(তার অবস্থা তো এই যে), সে চিন্তা-ভাবনা করল এবং (একটি কথা) ঠিক করল। মুফতী তাকী উসমানী
সে চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।মুজিবুর রহমান
সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,মাওলানা মুহিউদ্দিন খান
সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত করল। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।আল-বায়ান
সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল,তাইসিরুল
কেননা নিশ্চয় সে ভাবনাচিন্তা করল এবং মেপেজোখে দেখল।মাওলানা জহুরুল হক
অর্থাৎ চিন্তা-ভাবনা করে সে এ কথাই ঠিক করল যে, কুরআনকে তো কবিতা বা অতীন্দ্রিয়বাদীর কথা বলা যায় না, তবে যাদু বলা যেতে পারে। সুতরাং তোমরা তাই বল।
১৮. সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্ৰহণ করল।
(১৮) সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত করল। (1)
(1) অর্থাৎ, কুরআন এবং নবী (সাঃ)-এর বার্তা শুনে সে এ ব্যাপারে চিন্তা-ভাবনা করল যে, আমি এর উত্তর কি দেব? আর মনে মনে সে উত্তর প্রস্তুত করল।