‘আলাল ক-ফিরীনা গাইরু ইয়াছীর।উচ্চারণ
কাফেরদের জন্য মোটেই সহজ হবে না। ৯ তাফহীমুল কুরআন
কাফেরদের জন্য তা সহজ হবে না।মুফতী তাকী উসমানী
যা কাফিরদের জন্য সহজ নয়।মুজিবুর রহমান
কাফেরদের জন্যে এটা সহজ নয়।মাওলানা মুহিউদ্দিন খান
যা কাফিরদের জন্যে সহজ নয়। ইসলামিক ফাউন্ডেশন
কাফিরদের জন্য সহজ নয়।আল-বায়ান
(যা) কাফিরদের জন্য মোটেই সহজ নয়।তাইসিরুল
অবিশ্বাসীদের উপরে; আরামদায়ক নয়।মাওলানা জহুরুল হক
৯
এ বাক্যটি থেকে স্বতঃই প্রতিভাত হয় যে, সেদিনটি ঈমানদারদের জন্য হবে খুবই সহজ এবং এর সবটুকু কঠোরতা সত্যকে অমান্যকারীদের জন্য নির্দিষ্ট হবে। এছাড়া বাক্যটি থেকে এ অর্থও প্রতিফলিহত হয় যে, সেদিনটির কঠোরতা কাফেরদের জন্য স্থায়ী হয়ে যাবে। তা এমন ধরনের কঠোরতা হবে না যা পরে কোন সময়ে হালকা বা লঘূ হয়ে যাওয়ার আশা করা যাবে।
১০. যা কাফিরদের জন্য সহজ নয়।(১)
(১) এ বাক্যটি থেকে স্বতঃই প্রতিভাত হয় যে, সেদিনটি ঈমানদারদের জন্য হবে খুবই সহজ এবং এর সবটুকু কঠোরতা সত্যকে অমান্যকারীদের জন্য নির্দিষ্ট হবে। (সা’দী)
(১০) যা অবিশ্বাসীদের জন্য সহজ নয়। (1)
(1) অর্থাৎ, কিয়ামতের দিন কাফেরদের উপর ভারী হবে। কেননা, কিয়ামতে সেই কুফরীর ফল তাদেরকে ভোগ করতে হবে, যা তারা দুনিয়াতে করে বেড়াত।