وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ

ওয়াররুজঝা ফাহজুর।উচ্চারণ

অপবিত্রতা থেকে দূরে থাকো, তাফহীমুল কুরআন

এবং অপবিত্রতা হতে দূরে থাক। মুফতী তাকী উসমানী

অপবিত্রতা হতে দূরে থাক।মুজিবুর রহমান

এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।মাওলানা মুহিউদ্দিন খান

পৌত্তলিকতা পরিহার করে চল, ইসলামিক ফাউন্ডেশন

আর অপবিত্রতা বর্জন কর।আল-বায়ান

(যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক।তাইসিরুল

আর কদর্যতা -- তবে পরিহার করো,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অপবিত্রতার অর্থ সব ধরনের অপবিত্রতা। তা আকীদা-বিশ্বাস ও ধ্যান-ধারণার অপবিত্রতা হতে পারে, নৈতিক চরিত্র ও কাজ-কর্মের অপবিত্রতা হতে পারে আবার শরীর ও পোশাক-পরিচ্ছদ এবং উঠা বসা চলাফেরার অপবিত্রতাও হতে পারে। অর্থাৎ তোমার চারদিকে গোটা সমাজে হরেক রকমের যে অপবিত্রতা ও নোংরামী ছড়িয়ে আছে তার সবগুলো থেকে নিজেকে মুক্ত রাখো। কেউ যেন তোমাকে একথা বলার সামান্য সুযোগও না পায় যে, তুমি মানুষকে যেসব মন্দ কাজ থেকে নিবৃত্ত করছো তোমার নিজের জীবনেই সে মন্দের প্রতিফলন আছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

বহু মুফাসসিরের মতে এস্থলে ‘অপবিত্রতা’ দ্বারা মূর্তি বোঝানো হয়েছে। তবে শব্দটি যেহেতু সাধারণ, তাই সব রকমের অপবিত্রতাই এর অন্তর্ভুক্ত।

তাফসীরে জাকারিয়া

৫. আর শির্ক পরিহার করে চলুন(১),

(১) আয়াতে উল্লেখিত الرجز শব্দের এক অর্থ, শাস্তি। অর্থাৎ শাস্তিযোগ্য কাজ। (ফাতহুল কাদীর) এখানে এর অর্থ হতে পারে, পৌত্তলিকতা ও প্রতিমা পূজা। তাছাড়া সাধারণভাবে সকল গোনাহ ও অপরাধ বোঝানোর জন্যও শব্দটি ব্যবহৃত হতে পারে। তাই আয়াতের অর্থ এই যে, প্রতিমা পূজা, শাস্তিযোগ্য কর্মকাণ্ড অথবা গোনাহ পরিত্যাগ করুন। সকল প্রকার ছোট ও বড় অন্যায় ও গুনাহের কাজ পরিত্যাগ করুন। (সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

(৫) অপবিত্রতা বর্জন কর। (1)

(1) অর্থাৎ, মূর্তিপূজা ছেড়ে দাও। এটা আসলে রসূল (সাঃ)-এর মাধ্যমে লোকদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে।