ইন্না লাদাইনাআনক-লাওঁ ওয়া জাহীমা- ।উচ্চারণ
আমার কাছে (এদের জন্য) আছে শক্ত বেড়ি, ১৩ জ্বলন্ত আগুন, তাফহীমুল কুরআন
নিশ্চয়ই আমার কাছে আছে কঠিন বেড়ি ও প্রজ্বলিত আগুন।মুফতী তাকী উসমানী
আমার নিকট আছে শৃংখল প্রজ্জ্বলিত আগুন।মুজিবুর রহমান
নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুন্ড।মাওলানা মুহিউদ্দিন খান
আমার নিকট আছে শৃংখল ও প্রজ্বলিত অগ্নি, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় আমার নিকট রয়েছে শিকলসমূহ ও প্রজ্জ্বলিত আগুন।আল-বায়ান
আমার কাছে আছে শেকল আর দাউ দাউ করে জ্বলা আগুন,তাইসিরুল
নিঃসন্দেহ আমাদের কাছে আছে ভারী শিকল ও জ্বলন্ত আগুন,মাওলানা জহুরুল হক
১৩
জাহান্নামে পাপী ও অপরাধীদের পায়ে ভারী বেড়ী পরানো হবে। তারা যাতে পালাতে না পারে সেজন্য এ বেড়ি পরানো হবে না, বরং তা পরানো হবে এজন্য যে, তারা যেন উঠতে না পারে। এ বেড়ি পালিয়ে যাওয়ার রোধ করার জন্য নয় বরং শাস্তি বৃদ্ধি করার জন্য।
১২. নিশ্চয় আমাদের কাছে আছে শৃংখলসমূহ ও প্রজ্বলিত আগুন,
(১২) আমার নিকট আছে শৃংখল, প্রজ্বলিত অগ্নি।