إِنَّ لَكَ فِي ٱلنَّهَارِ سَبۡحٗا طَوِيلٗا

ইন্না লাকা ফিন্নাহা-রি ছাবহান তাবিলা- ।উচ্চারণ

দিনের বেলা তো তোমার অনেক ব্যস্ততা রয়েছে। তাফহীমুল কুরআন

দিনের বেলা তো তোমার থাকে দীর্ঘ কর্মব্যস্ততা। মুফতী তাকী উসমানী

দিনে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।মুজিবুর রহমান

নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা।মাওলানা মুহিউদ্দিন খান

দিবাভাগে তোমার জন্যে রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।আল-বায়ান

দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা।তাইসিরুল

নিঃসন্দেহ তোমার জন্য দিনের বেলায় রয়েছে সুদীর্ঘ কর্মতৎপরতা।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ দিনের বেলা যেহেতু অন্যান্য কাজের ব্যস্ততা থাকে, তাই তখন এতটা একনিষ্ঠতার সাথে ইবাদত করা কঠিন।

তাফসীরে জাকারিয়া

৭. নিশ্চয় দিনের বেলায় আপনার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।(১)

(১) سَبْحًا শব্দের অর্থ প্রবাহিত হওয়া ও ঘোরাফেরা করা। এ কারণেই সাঁতার কাটাকে سباحة বলা হয়। এখানে এর অর্থ দিনমানের কর্মব্যস্ততা ও জীবিকার জন্য ঘোরাঘুরির কারণে অন্তরের ব্যস্ততা। দিনের কর্মব্যস্ততার কারণে একাগ্রচিত্তে ইবাদতে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। (দেখুন: করতুবী; সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

(৭) দিবাভাগে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। (1)

(1) سَبْحٌ এর অর্থ হল الجَرِيُ والدَّوَرانُ (চলা ও ঘোরা-ফেরা করা)। অর্থাৎ, দিনের বেলায় বহু কর্মব্যস্ততা থাকে। এটা প্রথমোক্ত কথারই তাকীদ। অর্থাৎ, রাতের নামায এবং তেলাঅত বেশী উপকারী ও প্রভাবশালী।