ওয়া আন্নাহূলাম্মা-ক- মা ‘আবদুল্লা-হি ইয়াদ‘ঊহু ক-দূইয়াকূনূনা ‘আলাইহি লিবাদা-।উচ্চারণ
আর আল্লাহর বান্দা ২০ যখন তাঁকে ডাকার জন্য দাঁড়ালো তখন তারা সবাই তার ওপর হামলা করতে উদ্যত হলো। তাফহীমুল কুরআন
এবং এই যে, যখন আল্লাহর বান্দা তাঁর ইবাদত করার জন্য দাঁড়াল, তারা তার উপর যেন ভেঙ্গে পড়ছিল। #%১১%#মুফতী তাকী উসমানী
আর এই যে, যখন আল্লাহর বান্দা তাঁকে ডাকার জন্য দন্ডায়মান হল তখন তারা তার নিকট ভিড় জমালো।মুজিবুর রহমান
আর যখন আল্লাহ তা’আলার বান্দা তাঁকে ডাকার জন্যে দন্ডায়মান হল, তখন অনেক জিন তার কাছে ভিড় জমাল।মাওলানা মুহিউদ্দিন খান
আর এই যে, যখন আল্লাহ্ র বান্দা তাঁকে ডাকিবার জন্যে দণ্ডায়মান হল তখন তারা তার নিকট ভিড় জমাল।ইসলামিক ফাউন্ডেশন
আর নিশ্চয় আল্লাহর বান্দা* যখন তাঁকে ডাকার জন্য দাঁড়াল, তখন তারা** তার নিকট ভিড় জমাল।আল-বায়ান
আরো এই যে, যখন আল্লাহর বান্দা [রসূলুল্লাহ (সা.)] যখন তাঁকে আহবান করার জন্য দাঁড়াল তখন তারা (অর্থাৎ কাফিররা) তার চারপাশে ভিড় জমাল।তাইসিরুল
আর এই যে যখন আল্লাহ্র বান্দা তাঁকে আহ্বান করতে দাঁড়িয়েছিলেন তখন তারা চেয়েছিল তাঁর চারিদিকে ভিড় করতে।মাওলানা জহুরুল হক
২০
এখানে আল্লাহর বান্দা অর্থ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
এস্থলে ‘আল্লাহর বান্দা’ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ‘তাঁর উপর ভেঙ্গে পড়া’-এর এক ব্যাখ্যা এই হতে পারে যে, তিনি যখন নামাযে দাঁড়াতেন তখন কাফেরগণ তাঁর কাছে এমনভাবে এসে জড়ো হত, মনে হত তারা বুঝি তাঁর উপর হামলা করবে। কোন কোন মুফাসসির ব্যাখ্যা করেছেন যে, তিনি ইবাদতকালে যখন কুরআন মাজীদ তেলাওয়াত করতেন, তখন তা শোনার জন্য জিনরা দলে-দলে এসে তাঁর কাছে ভীড় জমাত।
১৯. আর নিশ্চয় যখন আল্লাহর বান্দা(১) তাঁকে ডাকার জন্য দাঁড়াল, তখন তারা তার কাছে ভিড় জমাল।
(১) এখানে ‘আল্লাহর বান্দা' বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। (সা’দী)
(১৯) আর এই যে, যখন আল্লাহর দাস তাঁকে ডাকবার জন্য দন্ডায়মান হল, তখন তারা তার নিকট ভিড় জমাল। (1)
(1) عَبْدُ اللهِ (আল্লাহর বান্দা বা দাস) বলতে রসূল (সাঃ)-কে বুঝানো হয়েছে। আর এর অর্থ হল, মানুষ ও জ্বিন মিলিত হয়ে আল্লাহর জ্যোতিকে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চায়। এর আরো অর্থ বর্ণিত হয়েছে, কিন্তু ইমাম ইবনে কাসীরের নিকট এই অর্থই প্রাধান্য পেয়েছে।