ফামানিবতাগা-ওয়ার-আ যা-লিকা ফাউলাইকা হুমুল ‘আ-দূন।উচ্চারণ
তবে যারা এর বাইরে আর কেউকে চাইবে তারা সীমালংঘনকারী। ২০ তাফহীমুল কুরআন
তবে কেউ তার বাইরে অন্য কিছু কামনা করলে, তারা হবে সীমালংঘনকারী। মুফতী তাকী উসমানী
তবে কেহ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী।মুজিবুর রহমান
অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।মাওলানা মুহিউদ্দিন খান
তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী- ইসলামিক ফাউন্ডেশন
তবে যে কেউ এদের বাইরে অন্যকে কামনা করে, তারাই তো সীমালংঘনকারী।আল-বায়ান
তবে এর বাইরে যারা অন্য কাউকে কামনা করবে, তারাই সীমালঙ্ঘনকারী।তাইসিরুল
কিন্তু যে এর বাইরে যাওয়া কামনা করে তাহলে তারা নিজেরাই হবে সীমালংঘনকারী।মাওলানা জহুরুল হক
২০
ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কোরআন, সূরা আল-মু’মিনূন, টীকা-৭।
অর্থাৎ স্ত্রী ও দাসী ছাড়া অন্য কোনভাবে যৌন চাহিদা মেটানো জায়েয নয়। কাজেই যারা সে রকম কিছু করে তারা বৈধতার সীমা লংঘনকারী।
৩১. তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী—
(৩১) তবে কেউ এ ছাড়া অন্যকে কামনা করলে, তারা হবে সীমালংঘনকারী।