ওয়ামাআদর-কা মাল হাক্কাহ ।উচ্চারণ
তুমি কি জান সে অবশ্যম্ভাবী ঘটনাটি কি? ২ তাফহীমুল কুরআন
তোমার কি জানা আছে সেই অবশ্যম্ভাবী সত্য কী? মুফতী তাকী উসমানী
কিসে তোমাকে জানাবে সেই অবশ্যম্ভাবী ঘটনা কি?মুজিবুর রহমান
আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?মাওলানা মুহিউদ্দিন খান
আর তুমি কি জান সেই অবশ্যম্ভাবী ঘটনা কী ? ইসলামিক ফাউন্ডেশন
আর কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী ঘটনা কী?আল-বায়ান
আর তুমি কি জান কী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়?তাইসিরুল
আহা, কি দিয়ে তোমাকে বোঝানো যাবে নিশ্চিত-সত্যটা কি?মাওলানা জহুরুল হক
২
শ্রোতাদেরকে সজাগ ও সতর্ক করে দেয়ার জন্য পরপর দু’টি প্রশ্ন করা হয়েছে। যাতে করে তারা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে এবং পূর্ণ মনোযোগ সহকারে পরবর্তী বক্তব্য শ্রবণ করে।
এ সত্য হচ্ছে কিয়ামত। আরবী বাগধারা অনুযায়ী এটি অত্যন্ত বলিষ্ঠ প্রকাশভঙ্গি। কোন ঘটনার বিভীষিকা তুলে ধরার জন্য আরবীতে এ ভঙ্গিটির ব্যাপক ব্যবহার আছে। তাই কিয়ামতের ভয়াল অবস্থার চিত্রাঙ্কণের জন্য কুরআন মাজীদের বিভিন্ন স্থানে এটি প্রযুক্ত হয়েছে। অনুবাদের মাধ্যমে এর যথাযথ তাছীর ও আবেদন অন্য কোন ভাষায় প্রতিস্থাপন করা সম্ভব নয়। অন্ততপক্ষে এর ভাবটুকু যাতে অনুমান করা যায়, তাই এখানে আয়াতের অনেকটা আক্ষরিক অনুবাদ করে দেওয়া হয়েছে।
৩. আর কিসে আপনাকে জানাবে সে অবশ্যম্ভাবী ঘটনা কী?
(৩) কিসে তোমাকে জানাল সেই অবশ্যম্ভাবী ঘটনা কী? (1)
(1) অর্থাৎ, কিসের মাধ্যমে তুমি এর পূর্ণ বাস্তবতা সম্পর্কে অবহিত হতে পার? উদ্দেশ্য এ জ্ঞানের অস্বীকৃতি জ্ঞাপন। অর্থাৎ, তোমার এ ব্যাপারে জ্ঞান নেই। কেননা, তুমি এখন তা না দেখেছ, আর না তার ভয়াবহতা পরিদর্শন করেছ। এ হল সৃষ্টিকুলের জ্ঞানের আওতা-বহির্ভূত। (ফাতহুল ক্বাদীর) কোন কোন আলেম বলেন, কুরআনে যে ব্যাপারেই অতীতকালের ক্রিয়াপদ وَمَآ أَدْرَاكَ ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে, তার উত্তর দিয়ে ব্যাখ্যা বর্ণনা করে দেওয়া হয়েছে। আর যে ব্যাপারে ভবিষ্যৎকালের ক্রিয়াপদ وَمَا يُدْريْكَ ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে, উত্তরের মাধ্যমে তার জ্ঞান বা ব্যাখ্যা মানুষকে জানানো হয়নি। (ফাতহুল ক্বাদীর, আয়সারুত্ তাফাসীর)