فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّـٰلِحِينَ

ফাজতাবা- হু রব্বুহূফাজা‘আলাহূমিনাসসা-লিহীন।উচ্চারণ

অবশেষে তার রব তাকে বেছে নিলেন এবং নেক বান্দাদের অন্তর্ভুক্ত করলেন। তাফহীমুল কুরআন

অতঃপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করে নিলেন।মুফতী তাকী উসমানী

পুনরায় তার রাব্ব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।মুজিবুর রহমান

অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।মাওলানা মুহিউদ্দিন খান

পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। ইসলামিক ফাউন্ডেশন

তারপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।আল-বায়ান

এভাবে তার প্রতিপালক তাকে বেছে নিলেন আর তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।তাইসিরুল

কিন্তু তাঁর প্রভু তাঁকে মনোনীত করেছিলেন, ফলে তাঁকে সৎপথাবলন্বীদের অন্তর্ভুক্ত করেছিলেন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫০. অতঃপর তার রব তাকে মনোনীত করে তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।

তাফসীরে আহসানুল বায়ান

(৫০) পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন(1) এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।(2)

(1) এর অর্থ হল, তাঁকে সুস্থ ও সবল করে তুলে পুনরায় রিসালাত দানে ধন্য করে তাঁর জাতির নিকট প্রেরণ করা হল। যেমন, সূরা সাফফাত ১৪৬নং আয়াতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।

(2) এই জন্য নবী (সাঃ) বলেছেন যে, ‘‘কোন ব্যক্তি যেন এ কথা না বলে যে, আমি ইউনুস ইবনে মাত্তা থেকেও উত্তম।’’ (মুসলিম, ফাযায়েল অধ্যায়) অধিক দ্রষ্টব্যঃ সূরা বাক্বারার ২৫৩নং আয়াতের টীকা।