মা-লাকুম কাইফা তাহকুমূন।উচ্চারণ
কি হয়েছে তোমাদের? এ কেমন বিচার তোমরা করছো? ২০ তাফহীমুল কুরআন
তোমাদের কী হল? তোমরা কী রকমের সিদ্ধান্ত করছ?মুফতী তাকী উসমানী
তোমাদের কি হয়েছে? তোমাদের এ কেমন সিদ্ধান্ত?মুজিবুর রহমান
তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ?মাওলানা মুহিউদ্দিন খান
তোমাদের কী হয়েছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ ? ইসলামিক ফাউন্ডেশন
তোমাদের কী হল, তোমরা কিভাবে ফয়সালা করছ?আল-বায়ান
তোমাদের কী হয়েছে, তোমরা কেমনভাবে বিচার করে সিদ্ধান্ত দিচ্ছ?তাইসিরুল
কি হয়েছে তোমাদের? কিভাবে তোমরা বিচার কর?মাওলানা জহুরুল হক
২০
অর্থাৎ আল্লাহ তা’আলা অনুগত ও অপরাধীর মধ্যে কোন পার্থক্য করবেন না, এটা বিবেক-বুদ্ধির পরিপন্থী। বিশাল বিশ্ব-জাহানের স্রষ্টা এমন বিচার-বুদ্ধিহীন হবেন, এটা তোমরা ধারণা করলে কিভাবে? তোমরা মনে করে নিয়েছো, এ পৃথিবীতে কারা তাঁর হুকুম-আহকাম ও বিধি-বিধান মেনে চললো এবং মন্দ কাজ থেকে বিরত থাকলো আর কারা তার তোয়াক্কা না করে সব রকমের গোনাহ, অপরাধ এবং জুলুম-অত্যাচার চালালো তা তিনি দেখবেন না! তোমরা ঈমানদারদের দুর্দশা ও দূরবস্থা এবং নিজেদের স্বাচ্ছন্দ ও সচ্ছলতা দেখতে পেয়েছো ঠিকই কিন্তু নিজেদের এবং তাদের নৈতিক চরিত্র ও কাজ-কর্মের পার্থক্য তোমাদের নজরে পড়েনি। তাই আগাম বলে দিয়েছো যে, আল্লাহর দরবারেও এসব অনুগতদের সাথে অপরাধীদের ন্যায় আচরণ করা হবে। কিন্তু তোমাদের মত পাপীদের দেয়া হবে জান্নাত।
৩৬. তোমাদের কী হয়েছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ?
(৩৬) তোমাদের কি হয়েছে? তোমাদের এ কেমন সিদ্ধান্ত?