ফাআসবাহাত কাসসারীম।উচ্চারণ
বাগানের অবস্থা হয়ে গেলো কর্তিত ফসলের ন্যায়। তাফহীমুল কুরআন
ফলে ভোরবেলা তা হয়ে গেল কাটা ক্ষেতের মত।মুফতী তাকী উসমানী
ফলে ওটা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করল।মুজিবুর রহমান
ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।মাওলানা মুহিউদ্দিন খান
ফলে তা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করল। ইসলামিক ফাউন্ডেশন
ফলে তা (পুড়ে) কালো বর্ণের হয়ে গেল।আল-বায়ান
যার ফলে তা হয়ে গেল বিবর্ণ কাটা ফসলের মত।তাইসিরুল
কাজেই সকালবেলায় তা হয়ে গেল এক কালো নিষ্ফলা জমির মতো।মাওলানা জহুরুল হক
২০. ফলে তা পুড়ে গিয়ে কালোবর্ণ ধারণ করল।
(২০) ফলে তা ফসল-কাটা ক্ষেতের মত হয়ে গেল। (1)
(1) অর্থাৎ, যেভাবে ফসলাদি কেটে নেওয়ার পর ক্ষেত শুকিয়ে যায়, ঠিক এইভাবে পুরো বাগানটাই ধ্বংস হয়ে গেল। কেউ কেউ এর অর্থ করেছেন যে, বাগানটি পুড়ে কালো রাতের মত হয়ে গেল।