ওয়াদ্দূলাও তুদহিনুফাইউদহিনূন।উচ্চারণ
তারা তো চায় তুমি নমনীয়তা দেখালে তারাও নমনীয়তা দেখাবে। ৫ তাফহীমুল কুরআন
তারা চায় তুমি নমনীয় হলে তারাও নমনীয় হবে। মুফতী তাকী উসমানী
তারা চায় যে, তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে।মুজিবুর রহমান
তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।মাওলানা মুহিউদ্দিন খান
এরা চায় যে, তুমি নমনীয় হও, তা হলে এরাও নমনীয় হবে, ইসলামিক ফাউন্ডেশন
তারা কামনা করে, যদি তুমি আপোষকামী হও, তবে তারাও আপোষকারী হবে।আল-বায়ান
তারা চায় যে, তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে,তাইসিরুল
তারা চায় যে তুমি যদি নমনীয় হও তাহলে তারাও নমনীয় হবে।মাওলানা জহুরুল হক
৫
অর্থাৎ ইসলাম প্রচারের কাজে তুমি কিছু শিথিলতা দেখালে এরাও তোমার বিরোধিতায় কিছুটা নমনীয়তা দেখাবে। কিংবা তাদের গোমরাহীকে প্রশ্রয় দিয়ে যদি দ্বীনের মধ্যে কিছুটা কাটছাঁট করতে রাজী হয়ে যাও তাহলে এরাও তোমার সাথে আপোষ রফা করে নেবে।
কাফেরদের পক্ষ থেকে কয়েক বারই প্রস্তাব দেওয়া হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দীনের দাওয়াতে কিছুটা নমনীয়তা প্রদর্শন করেন এবং কাফেরদের দেব-দেবীদেরকে অলীক সাব্যস্ত না করেন, তবে তারাও তাদের আচরণে নমনীয় হবে এবং তাকে আর কষ্ট দেবে না। আয়াতে তাদের সে প্রস্তাবের দিকেই ইঙ্গিত করা হয়েছে।
৯. তারা কামনা করে যে, আপনি আপোষকামী হোন, তাহলে তারাও আপোষকামী হবে,
(৯) তারা চায় যে, তুমি নমনীয় হও। তাহলে তারাও নমনীয় হবে।(1)
(1) অর্থাৎ, তারা তো এটাই চায় যে, তুমি তাদের উপাস্যগুলোর ব্যাপারে একটু নম্র ভাব প্রকাশ কর, তাহলে তারাও তোমার ব্যাপারে নম্র ভাব অবলম্বন করবে। কিন্তু বাতিলের ব্যাপারে শিথিলতার ফল এই হবে যে, বাতিল পন্থীরা তাদের বাতিলের পূজা ছাড়তে ঢিলেমি করবে। কাজেই সত্যের ব্যাপারে শিথিলতা (দ্বীন) প্রচারের কৌশল এবং নবুঅতের দায়িত্ব পালনের কাজের জন্য বড়ই ক্ষতিকর।