وَكَيۡفَ تَأۡخُذُونَهُۥ وَقَدۡ أَفۡضَىٰ بَعۡضُكُمۡ إِلَىٰ بَعۡضٖ وَأَخَذۡنَ مِنكُم مِّيثَٰقًا غَلِيظٗا

ওয়া কাইফা তা’খুযূনাহূওয়া কাদ আফদা-বা‘দুকুমইলা-বা‘দিওঁ ওয়া আখাযনা মিনকুম মীছাকান গালীজা।উচ্চারণ

আর তোমরা তা নেবেই বা কেমন করে যখন তোমরা পরস্পরের স্বাদ গ্রহণ করেছো এবং তারা তোমাদের কাছ থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছে। ৩১ তাফহীমুল কুরআন

আর কি করেই বা তোমরা তা ফেরত নিতে পার, যখন তোমরা একে অন্যের বড় ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলে এবং তারা তোমাদের থেকে কঠিন প্রতিশ্রুতি গ্রহণ করেছিল?মুফতী তাকী উসমানী

এবং কিরূপে তোমরা তা গ্রহণ করবে? বস্তুতঃ তোমরা পরস্পর একে অন্যের নিকট গমন করেছিলে এবং তারা তোমাদের নিকট হতে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিল।মুজিবুর রহমান

তোমরা কিরূপে তা গ্রহণ করতে পার, অথচ তোমাদের একজন অন্য জনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছে থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে।মাওলানা মুহিউদ্দিন খান

আর কিরূপে তোমরা তা গ্রহণ করবে, যখন তোমরা একে অপরের সঙ্গে সংগত হয়েছ আর তারা তোমাদের নিকট হতে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে ? ইসলামিক ফাউন্ডেশন

আর তোমরা তা কীভাবে নেবে অথচ তোমরা একে অপরের সাথে একান্তে মিলিত হয়েছ; আর তারা তোমাদের থেকে নিয়েছিল দৃঢ় অঙ্গীকার?আল-বায়ান

কেমন করেই বা তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে (বিবাহ বন্ধনের) সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে।তাইসিরুল

আর কেমন করে তোমরা তা নিতে পারো যখন তোমাদের একে অন্যতে গমন করেছ আর তারা তোমাদের থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩১

পাকাপোক্ত অঙ্গীকার অর্থ বিয়ে। কারণ এটি আসলে বিশ্বস্ততার একটি মজবুত ও শক্তিশালী অঙ্গীকার ও চুক্তি এবং এরই স্থিতিশীলতা ও মজবুতীর ওপর ভরসা করেই একটি মেয়ে নিজেকে একটি পুরুষের হাতে সোপর্দ করে দেয়। এখন পুরুষটি যদি নিজের ইচ্ছায় এ অঙ্গীকার ও চুক্তি ভঙ্গ করে তাহলে চুক্তি করার সময় সে যে বিনিময় পেশ করেছিল তা ফিরিয়ে নেবার অধিকার তার থাকে না। (সূরা বাকারার ২৫১ টীকাটিও দেখুন।)

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২১. আর কিভাবে তোমরা তা গ্রহণ করবে, যখন তোমরা একে অপরের সাথে সংগত হয়েছ এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি(১) নিয়েছে?

(১) কাতাদা বলেন, দৃঢ় প্রতিশ্রুতি বা পাকাপোক্ত অঙ্গীকার বলে বিয়ে বুঝানো হয়েছে। কারণ বিয়ের সময় মাহর দেয়া এবং স্ত্রীকে সঠিকভাবে পরিচালনা কিংবা সুন্দরভাবে বিদায় করার অঙ্গীকার করার মত চুক্তি সংঘটিত হয়ে থাকে। (তাফসীর আবদির রাযযাক) সুতরাং একে অপরের সাথে মেলামেশা ও চুক্তিবদ্ধ হওয়ার পর এ জাতীয় আচরণ অমানবিক ও অগ্রহণযোগ্য।

তাফসীরে আহসানুল বায়ান

(২১) কিরূপে তোমরা তা গ্রহণ করবে, যখন তোমরা পরস্পর মিলিত হয়েছ(1) এবং তারা তোমাদের নিকট থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে?(2)

(1) ‘অথচ তোমরা পরস্পর মিলিত হয়েছ’ এর অর্থ, সহবাস করা। মহান আল্লাহ এটাকে ইঙ্গিতে বর্ণনা করেছেন।

(2) ‘দৃঢ় প্রতিশ্রুতি’ বলতে সেই প্রতিশ্রুতি যা বিবাহের সময় পুরুষের কাছ থেকে নেওয়া হয়। আর তা হল, ‘হয় তোমরা তাদেরকে নিয়ে ভালভাবে জীবন-যাপন করবে, না হয় সদ্ভাবে তাদেরকে বর্জন করবে।’