লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-জান।উচ্চারণ
এসব জান্নাতবাসীদের পূর্বে কখনো কোন মানুষ বা জিন তাদের স্পর্শও করেনি। তাফহীমুল কুরআন
তাদেরকে তাদের (অর্থাৎ জান্নাতবাসীদের) পূর্বে না কোন মানুষ স্পর্শ করেছে, না কোন জিন।মুফতী তাকী উসমানী
তাদেরকে ইতোপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি।মুজিবুর রহমান
কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।মাওলানা মুহিউদ্দিন খান
এদেরকে ইতিপূর্বে কোন মানুষ বা জিন স্পর্শ করে নাই। ইসলামিক ফাউন্ডেশন
যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন ।আল-বায়ান
পূর্বে যাদেরকে স্পর্শ কোন মানুষেও করেনি, কোন জ্বিনেও করেনি।তাইসিরুল
এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করে নি, আর জিনও নয়।মাওলানা জহুরুল হক
৭৪. এদেরকে এর আগে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি।
(৭৪) তাদেরকে তাদের পূর্বে কোন মানুষ অথবা জ্বিন স্পর্শ করেনি।