فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ

ফীহিন্না খাইর-তুন হিছা-ন।উচ্চারণ

এসব নিয়ামতের মধ্যে থাকবে সচ্চরিত্রের অধিকারীনী সুন্দরী স্ত্রীগণ। তাফহীমুল কুরআন

তাতে থাকবে সচ্চরিত্রা, সুন্দরী নারী।মুফতী তাকী উসমানী

সেই সকলের মাঝে রয়েছে সুশীলা, সুন্দরীগণ।মুজিবুর রহমান

সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।মাওলানা মুহিউদ্দিন খান

সেই উদ্যানসমূহের মাঝে রয়েছে সুশীলা, সুন্দরীগণ। ইসলামিক ফাউন্ডেশন

সেই জান্নাতসমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ্য সুন্দরীগণ।আল-বায়ান

তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।তাইসিরুল

সে দুটোতে রয়েছে সুশীলা সুন্দরীরা --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭০. সে উদ্যানসমূহের মাঝে রয়েছে চরিত্রবর্তী, অনিন্দ্য সুন্দরীগণ।(১)

(১) خَيْرَاتٌ এর অর্থ চারিত্রিক দিক দিয়ে সুশীলা এবং حِسَانٌ এর অর্থ দেহাবয়বের দিক দিয়ে সুন্দরী। উভয় উদ্যানের নারীগণ সমভাবে এই বিশেষণে বিশেষিত হবে। (ইবন কাসীর; কুরতুবী; ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৭০) সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। (1)

(1) خَيْرَاتٌ থেকে উদ্দিষ্ট, চারিত্রিক ও আচার-আচরণের উৎকৃষ্টতা। আর حِسَانٌ এর অর্থ, রূপ-লাবণ্যের অপূর্বতা।