ফীহিমা-‘আইনা-নি নাদ্দাখাতা-ন।উচ্চারণ
উভয় বাগানের মধ্যে দু’টি ঝর্ণাধারা ফোয়ারার মত উৎক্ষিপ্ত হতে থাকবে। তাফহীমুল কুরআন
উভয় উদ্যানে থাকবে দু’টি উচ্ছলিত প্রস্রবণ।মুফতী তাকী উসমানী
উভয় উদ্যানে রয়েছে উচ্ছলিত দুই প্রস্রবন।মুজিবুর রহমান
তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।মাওলানা মুহিউদ্দিন খান
উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ। ইসলামিক ফাউন্ডেশন
এ দু’টিতে থাকবে অবিরাম ধারায় উচ্ছলমান দু’টি ঝর্ণাধারা।আল-বায়ান
দু’টো বাগানেই আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দু’টো ঝর্ণাধারা।তাইসিরুল
উভয়ের মধ্যে রয়েছে দুই উচ্ছলিত প্রস্রবণ।মাওলানা জহুরুল হক
৬৬. উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ।
(৬৬) উভয় বাগানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ; (1)
(1) এই (نَضّاخَتَانِ) (উচ্ছলিত) গুণটি تَجْرِيَانِ (প্রবহমান)এর তুলনায় কিছুটা হালকা। যেহেতু প্রবাহিত হওয়ার শক্তি উচ্ছলিত হওয়ার (উথলে ওঠা বা উপচে পড়ার) চাইতে বেশী। (ইবনে কাসীর)