হাল জাঝাউল ইহছা-নি ইল্লাল ইহছা-ন।উচ্চারণ
সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে? ৪৭ তাফহীমুল কুরআন
উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে?মুফতী তাকী উসমানী
উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে?মুজিবুর রহমান
সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?মাওলানা মুহিউদ্দিন খান
উত্তম কাজের জন্যে উত্তম পুরস্কার ব্যতীত কী হতে পারে ? ইসলামিক ফাউন্ডেশন
উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে ?আল-বায়ান
উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?তাইসিরুল
ভালোর পুরস্কার কি ভাল ছাড়া অন্য কিছু হবে?মাওলানা জহুরুল হক
৪৭
অর্থাৎ যেসব মানুষ আল্লাহ তা’আলার জন্য সারা জীবন পৃথিবীতে নিজেদের প্রবৃত্তির ওপর বিধি-নিষেধ ও নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছিল, হারাম থেকে আত্মরক্ষা করে হালালের ওপর সন্তুষ্ট থেকেছে, ফরযকে ফরয মনে করে নিজের দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন করেছে, ন্যায় ও সত্যকে ন্যায় ও সত্য মনে করে হকদারদের হক-সমূহ আদায় করেছে এবং সর্বপ্রকার দুঃখ-কষ্ট বরদাশত করে অন্যায় ও অকল্যাণের বিরুদ্ধে ন্যায় ও কল্যাণকে সমর্থন করেছে। আল্লাহ তাদের এসব ত্যাগ ও কুরবানীকে ধ্বংস ও ব্যর্থ করে দেবেন এবং কখনো এর কোন প্রতিদান তাদের দেবেন না তা কি করে সম্ভব?
৬০. ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কী হতে পারে?(১)
(১) নৈকট্যশীলদের উদ্যানদ্বয়ের কিছু বিবরণ পেশ করার পর বলা হয়েছে যে, ইহসান বা সৎকর্মের প্রতিদান উত্তম পুরস্কারই হতে পারে, এছাড়া অন্য কোন সম্ভাবনা নেই। (ইবন কাসীর; কুরতুবী)
(৬০) উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে? (1)
(1) প্রথম إحسان ‘ইহ্সান’ এর অর্থ, সৎকর্ম ও আল্লাহর আনুগত্য। আর দ্বিতীয় إحسان ‘ইহসান’এর অর্থ, তার প্রতিদান। অর্থাৎ, জান্নাত ও তার নিয়ামতসমূহ।