ফীহিমা-মিন কুল্লি ফা-কিহাতিন ঝাওজা-ন।উচ্চারণ
উভয় বাগানের প্রতিটি ফলই হবে দু’রকমের। ৪৩ তাফহীমুল কুরআন
তাতে প্রত্যেক ফল থাকবে দু’ দু’প্রকার। #%১৩%#মুফতী তাকী উসমানী
উভয় উদ্যানে রয়েছে প্রত্যক ফল, জোড়ায় জোড়ায়।মুজিবুর রহমান
উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।মাওলানা মুহিউদ্দিন খান
উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। ইসলামিক ফাউন্ডেশন
উভয়ের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে দু’ প্রকারের।আল-বায়ান
উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দু’টি প্রকার।তাইসিরুল
এ দুটোয় রয়েছে প্রত্যেক ফলমূলের জোড়া জোড়া।মাওলানা জহুরুল হক
৪৩
একথার একটা অর্থ হতে পারে এই যে, উভয় বাগানের ফলই হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং স্বতন্ত্র বৈশিষ্টপূর্ণ। এক বাগানে গেলে গাছের শাখা প্রশাখায় প্রচুর ফল দেখতে পাবে। অপর বাগানে গেলে সেখানকার ফলের অবস্থা সম্পূর্ণ ভিন্ন দেখতে পাবে। দ্বিতীয় অর্থ হতে পারে এর প্রতিটি বাগানের এক প্রকারের ফল হবে তার পরিচিত। তার সাথে সে দুনিয়াতেও পরিচিত ছিল-যদিও তা স্বাদে দুনিয়ার ফল থেকে অনেক শ্রেষ্ঠ হবে। আর আরেক প্রকার ফল হবে বিরল ও অভিনব জাতের-দুনিয়ায় যা সে কোন সময় কল্পনাও করতে পারেনি।
অর্থাৎ এক প্রকার দুনিয়ার পরিচিত ফল এবং আরেক প্রকার এমন যা দুনিয়ায় দেখেনি। এভাবে দুনিয়ায় যত প্রকারের ফল আছে, তার প্রত্যেকটিরই এক অপরিচিত প্রকারও জান্নাতে থাকবে। -অনুবাদক
৫২. উভয় উদ্যানে রয়েছে প্ৰত্যেক ফল দুই দুই প্রকার।(১)
(১) এখানে প্রথমোক্ত উদ্যানদ্বয়ের বিশেষণে (مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ) বলে ব্যক্ত করা হয়েছে যে, এগুলোতে সর্বপ্রকার ফল থাকবে। এর বিপরীতে শেষোক্ত উদ্যানদ্বয়ের বর্ণনায় শুধু فَاكِهَة বলা হয়েছে। زَوْجَان এর অর্থ এই যে, প্রত্যেক ফলের দুটি করে প্রকার হবে - শুষ্ক ও আর্দ্র। অথবা সাধারণ স্বাদযুক্ত ও অসাধারণ স্বাদযুক্ত। অথবা, উভয় বাগানের ফলই হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং স্বতন্ত্র বৈশিষ্টপূর্ণ। এক বাগানে গেলে গাছের শাখা প্রশাখায় প্রচুর ফল দেখতে পাবে। অপর বাগানে গেলে সেখানকার ফলের অবস্থা সম্পূর্ণ ভিন্ন দেখতে পাবে। অথবা, এর প্রতিটি বাগানের এক প্রকারের ফল হবে তার পরিচিত। তার সাথে সে দুনিয়াতেও পরিচিত ছিল-যদিও তা স্বাদে দুনিয়ার ফল থেকে অনেক শ্রেষ্ঠ হবে। আর আরেক প্রকার ফল হবে বিরল ও অভিনব জাতের-দুনিয়ায় যা সে কোন সময় কল্পনাও করতে পারেনি। (দেখুন: ইবন কাসীর; কুরতুবী)
(৫২) উভয় (বাগানে) রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার। (1)
(1) অর্থাৎ, স্বাদ ও মজার দিক দিয়ে প্রতিটি ফল হবে দুই প্রকার। আর তা হবে বিশেষ অনুগ্রহের অতিরিক্ত একটি চিত্র। কেউ কেউ বলেছেন, এক প্রকার হবে শুকনো ফলের এবং অপরটি হবে টাটকা ফলের মজা।