ذَوَاتَآ أَفۡنَانٖ

যাওয়া-তা আফনা-ন।উচ্চারণ

তরুতাজা লতাপাতা ও ডালপালায় ভরা। তাফহীমুল কুরআন

উভয় উদ্যান শাখা-প্রশাখায় পরিপূর্ণ।মুফতী তাকী উসমানী

উভয়ই বহু শাখা-পল্লব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ।মুজিবুর রহমান

উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।মাওলানা মুহিউদ্দিন খান

উভয়ই বহু শাখা-পল্লববিশিষ্ট। ইসলামিক ফাউন্ডেশন

উভয়ই বহু ফলদার শাখাবিশিষ্ট।আল-বায়ান

দু’টোই শাখা পল্লবে ভরপুর।তাইসিরুল

দুটোই ঘন ডালপালাবিশিষ্ট।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৮. উভয়ই বহু শাখা-পল্লববিশিষ্ট।(১)

(১) এখান থেকে প্রথমোক্ত জান্নাতের প্রস্রবণ দু'টির বর্ণনা দেয়া হচ্ছে, যেগুলো জান্নাতীগণ লাভ করবে। বলা হচ্ছে, (ذَوَاتَا أَفْنَانٍ) অর্থাৎ উদ্যানদ্বয় ঘন শাখাপল্লববিশিষ্ট হবে। এর অবশ্যম্ভাবী ফল এই যে, এগুলোর ছায়াও ঘন ও সুনিবিড় হবে এবং ফলও বেশি হবে। পরবর্তীতে উল্লিখিত উদ্যানদ্বয়ের ক্ষেত্রে এই বিশেষণ উল্লেখ করা হয়নি। ফলে সেগুলোর মধ্যে এ বিষয়ের অভাব বোঝা যায়। (কুরতুবী; ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৪৮) উভয়ই বহু ডালপালাবিশিষ্ট (গাছে পরিপূর্ণ)। (1)

(1) এখানে ইঙ্গিত করা হয়েছে যে, তাতে ছায়া হবে ঘন ও সুনিবিড়। অনুরূপ ফলও হবে অধিকহারে। কেননা, প্রতিটি ডাল ফলে পরিপূর্ণ থাকবে। (ইবেন কাসীর)