ইউ‘রফুল মুজরিমূনা বিছীমা-হুম ফাইউ’খাযুবিন্নাওয়া-ছী ওয়াল আকদা-ম।উচ্চারণ
সেখানে চেহারা দেখেই অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখভাগের চুল ও পা ধরে হিঁচড়ে টেনে নেয়া হবে। তাফহীমুল কুরআন
অপরাধীদেরকে তাদের আলামত দ্বারা চেনা যাবে। #%১২%# তারপর তাদেরকে পাকড়াও করা হবে তাদের পা ও মাথার অগ্রভাগের চুল ধরে।মুফতী তাকী উসমানী
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে; তাদেরকে পাকড়াও করা হবে পা ও মাথার ঝুঁটি ধরে।মুজিবুর রহমান
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেয়া হবে।মাওলানা মুহিউদ্দিন খান
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে এদের লক্ষণ হতে, এদেরকে পাকড়াও করা হবে মাথার ঝুঁটি ও পা ধরে। ইসলামিক ফাউন্ডেশন
অপরাধীদেরকে চেনা যাবে তাদের চিহ্নর সাহায্যে। অতঃপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা ধরে নেয়া হবে।আল-বায়ান
অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে।তাইসিরুল
অপরাধীদের চেনা যাবে তাদের চেহারার দ্বারা, কাজেই তাদের পাকড়ানো হবে চুলের ঝুঁটিতে ও ঠেঙ্গগুলোয়।মাওলানা জহুরুল হক
অর্থাৎ তাদের চেহারায় থাকবে বিষণ্ণতার ছাপ, চেহারার রং হবে কালো, চোখ হবে নীল। এ আলামত দেখেই বোঝা যাবে তারা অপরাধী। এর বিপরীতে মুমিনদের ওযুর অংগগুলো থাকবে উজ্জ্বল এবং চেহারায় থাকবে সিজদার চিহ্ন। -অনুবাদক
৪১. অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণ থেকে(১), অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে মাথার সামনের চুল ও পা ধরে।(২)
(১) سيما শব্দের অর্থ আলামত, চিহ্ন। অর্থাৎ সেদিন অপরাধীদের আলামত হবে এই যে, তাদের মুখমণ্ডল কৃষ্ণবর্ণ ও চক্ষু নীলাভ হবে। দুঃখ ও কষ্টের কারণে চেহারা বিষন্ন হবে। এই আলামতের সাহায্যে ফেরেশতারা তাদেরকে পাকড়াও করবে। (ইবন কাসীর; কুরতুবী)
(২) نواصي শব্দটি ناصية এর বহুবচন। অর্থ কপালের চুল। কেশাগ্র ও পা ধরার এক অৰ্থ এই যে, কারও কেশাগ্র ধরে এবং কারও পা ধরে টানা হবে অথবা একসময় এভাবে এবং অন্য সময় অন্যভাবে টানা হবে। দ্বিতীয় অর্থ এই যে, কেশাগ্র ও পা এক সাথে বেঁধে দেয়া হবে। (কুরতুবী)
(৪১) অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের হুলিয়া দ্বারা,(1) সুতরাং তাদেরকে পাকড়াও করা হবে পা ও মাথার ঝুঁটি ধরে। (2)
(1) অর্থাৎ, যেভাবে ঈমানদারদের হুলিয়া ও চিহ্ন হবে, আর তা হল, তাদের ওযূর স্থানগুলো উজ্জ্বল হবে, অনুরূপভাবে পাপীদের চেহারা কালো ও চোখ নীলবর্ণ হবে। আর তারা আতঙ্কগ্রস্ত থাকবে।
(2) ফিরিশতারা তাদের ললাট ও পা এক সাথে মিলিয়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। অথবা কখনো কারো কপালে ধরবেন, আবার কখনো কারো পায়ে ধরবেন।