وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ

ওয়াল হাব্বুযুল‘আসফি ওয়াররইহা-ন।উচ্চারণ

নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভূষি উভয়ই। ১১ তাফহীমুল কুরআন

এবং খোসা বিশিষ্ট শস্যদানা ও সুগন্ধযুক্ত ফুল।মুফতী তাকী উসমানী

এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধ গুল্ম।মুজিবুর রহমান

আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।মাওলানা মুহিউদ্দিন খান

এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল। ইসলামিক ফাউন্ডেশন

আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধিযুক্ত ফুল।আল-বায়ান

আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।তাইসিরুল

আর আছে খোসা ও সুগন্ধি দানা-থাকা শস্য।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১১

অর্থাৎ মানুষের জন্য খাদ্য শস্য এবং পশুর ভূঁষিখাদ্য।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১২. আর আছে খোসা বিশিষ্ট দানা(১) ও সুগন্ধ ফুল।(২)

(১) حب এর অর্থ শস্য; যেমন গম, বুট, ধান, মাষ, মসুর ইত্যাদি। عصف সেই খোসাকে বলে, যার ভিতরে আল্লাহ্‌র কুদরতে মোড়কবিশিষ্ট অবস্থায় শস্যের দানা সৃষ্টি করা যায়। এর সাথে সম্ভবত আরও একটি অবদানের দিকে ইঙ্গিত করা হয়েছে যে, এই খোসা তোমাদের চতুষ্পদ জন্তুর খোরাক হয়, যাদের দুধ তোমরা পান কর এবং যাদের বোঝা বহনের কাজে নিয়োজিত কর। (কুরতুবী; ফাতহুল কাদীর; সা’দী)

(২) ريحان এর প্রসিদ্ধ অর্থ সুগন্ধি। অর্থাৎ আল্লাহ তা'আলা মৃত্তিকা থেকে উৎপন্ন বৃক্ষ থেকে নানা রকমের সুগন্ধি এবং সুগন্ধযুক্ত ফুল সৃষ্টি করেছেন। তাছাড়া ريحان শব্দটি কোন কোন সময় নির্যাস ও রিযিকের অর্থেও ব্যবহৃত হয়। তখন অর্থ হবে, আল্লাহ্ তা'আলা মাটি থেকে তোমাদের জন্য রিযিকের ব্যবস্থাও করেছেন। (কুরতুবী; ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(১২) এবং খোসাবিশিষ্ট শস্যদানা(1) ও সুগন্ধ ফুল।(2)

(1) حَبٌّ বলতে এমন সব শস্য যা খাদ্যরূপে পরিগণিত। শস্য শুকিয়ে ভুসি হয়ে যায়, যা পশুতে ভক্ষণ করে।

(2) আরবে তুলসী গাছকে ‘রাইহান’ বলা হয়।