আম ইয়াকূলূনা নাহনুজামী‘উমমুনতাসির।উচ্চারণ
না কি এসব লোক বলে, আমরা একটা সংঘবদ্ধ শক্তি। নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা করবো। তাফহীমুল কুরআন
নাকি তারা বলে, আমরা আত্মরক্ষায় সমর্থ এক সংঘবদ্ধ দল? #%১৪%#মুফতী তাকী উসমানী
এরা কি বলে, আমরা এক সংঘবদ্ধ অপরাজেয় দল?মুজিবুর রহমান
না তারা বলে যে, আমারা এক অপরাজেয় দল?মাওলানা মুহিউদ্দিন খান
এরা কি বলে, ‘আমরা এক সঙ্ঘবদ্ধ অপরাজেয় দল ?’ ইসলামিক ফাউন্ডেশন
না কি তারা বলে, ‘আমরা সংঘবদ্ধ বিজয়ী দল’?আল-বায়ান
নাকি তারা বলে- ‘আমরা সংঘবদ্ধ দল, নিজেদের প্রতিরক্ষায় সক্ষম।তাইসিরুল
অথবা তারা কি বলে -- "আমরা পরস্পরের সাহায্যকারী আস্ত একটা দল"?মাওলানা জহুরুল হক
মক্কা মুকাররমার কাফেরদেরকে যখন আল্লাহ তাআলার আযাব সম্পর্কে ভয় দেখানো হত, তখন তারা বলত, আমাদের দল বড় শক্তিশালী। কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবে না।
৪৪. নাকি তারা বলে, আমরা এক সংঘবদ্ধ অপরাজেয় দল?
(৪৪) নাকি তারা বলে যে, ‘আমরা সংঘবদ্ধ অপরাজেয় দল।’(1)
(1) সংখ্যাধিক্য এবং উপায়-উপকরণ ও শক্তি-সামর্থ্যের কারণে অন্য কারো আমাদের উপর জয়ী হওয়ার সম্ভাবনা নেই। অথবা অর্থ হল, আমরা পরস্পর সংঘবদ্ধ। কাজেই আমরা শত্রুদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম।