ওয়া লাকাদ সাব্বাহাহুম বুকরতান ‘আযা-বুমমুছতাকির।উচ্চারণ
খুব ভোরেই একটি অপ্রতিরোধ্য আযাব তাদের ওপর আপতিত হলো। তাফহীমুল কুরআন
ভোরবেলা তাদেরকে আঘাত করল, (একটানা) স্থায়ী শাস্তি।মুফতী তাকী উসমানী
প্রত্যুষে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল।মুজিবুর রহমান
তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল।মাওলানা মুহিউদ্দিন খান
প্রত্যূষে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল। ইসলামিক ফাউন্ডেশন
আর সকাল বেলা তাদের উপর অবিরত আযাব নেমে আসল।আল-বায়ান
অতি সকালে নির্ধারিত শাস্তি তাদেরকে গ্রাস করল।তাইসিরুল
আর অবশ্য নির্ধারিত শাস্তি ভোরবেলাতে তাদের উপরে পড়েছিল।মাওলানা জহুরুল হক
৩৮. আর অবশ্যই প্রত্যুষে তাদের উপর বিরামহীন শাস্তি আঘাত করেছিল।
(৩৮) ভোর সকালে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল। (1)
(1) অর্থাৎ, ভোর সকালে তাদের নিকট বিরামহীন শাস্তি এসে গেল। مستقر (বিরামহীন)এর অর্থ, তাদের উপর অবতীর্ণ এমন আযাব, যা তাদেরকে ধ্বংস না করে ছাড়েনি।