তানঝি‘উন্না-ছা কাআন্নাহুম আ‘জা-ঝুনাখলিম মুনকা‘ইর।উচ্চারণ
যা তাদেরকে উপরে উঠিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলেছিলো যেন তারা সমূলে উৎপাটিত খেজুর বৃক্ষের কাণ্ড। তাফহীমুল কুরআন
যা মানুষকে উপড়ে ফেলে দিচ্ছিল উৎপাটিত খেজুর কাণ্ডের মত।মুফতী তাকী উসমানী
মানুষকে ওটা উৎখাত করেছিল উন্মুলিত খেজুর কান্ডের ন্যায়।মুজিবুর রহমান
তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড।মাওলানা মুহিউদ্দিন খান
মানুষকে তা উৎখাত করেছিল উন্মুলিত খর্জুর-কাণ্ডের ন্যায়। ইসলামিক ফাউন্ডেশন
তা মানুষকে উৎখাত করেছিল। যেন তারা উৎপাটিত খেজুরগাছের কান্ড।আল-বায়ান
মানুষকে তা উৎপাটিত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কান্ড।তাইসিরুল
যা মানুষকে উড়িয়ে নিয়েছিল, যেন তারা ছিল উৎপাটিত খেজুরগাছের গুঁড়ি।মাওলানা জহুরুল হক
২০. তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কাণ্ড।
(২০) তা মানুষকে উৎখাত করেছিল উৎপাটিত খেজুর কান্ডের ন্যায়। (1)
(1) এতে তাদের দেহের উচ্চতার সাথে সাথে অক্ষমতার কথাও তুলে ধরা হয়েছে। আল্লাহর শাস্তির মোকাবেলায় তারা কিছুই করতে পারেনি। অথচ তারা নিজের শক্তি-সামর্থ্যের ব্যাপারে চরম অহংকারী ছিল। أَعْجَازُ হল عِجْزٌ এর বহুবচন। কোন জিনিসের পিছনের অংশকে বলা হয়। مُنْقَعِرٌ যে স্বীয় মূল থেকে উপড়ে যাওয়া বা কেটে যাওয়া। অর্থাৎ, উৎপাটিত খেজুরের কান্ডের (বা কাটা গুঁড়ির) মত তাদের লাশগুলো মাটিতে পড়েছিল।