ওয়া হামালনা-হু ‘আলা-যা-তি আলওয়া-হিওঁ ওয়াদুছুর।উচ্চারণ
আর নূহকে (আঃ) আমি কাষ্ঠফলক ও পেরেক সম্বলিত ১২ বাহনে আরোহন করিয়ে দিলাম তাফহীমুল কুরআন
এবং আমি নূহকে আরোহণ করালাম এক তক্তা ও কীলক-নির্মিত নৌকায়,মুফতী তাকী উসমানী
তখন নূহকে আরোহণ করালাম কাষ্ঠ ও কীলক নির্মিত এক নৌযানে,মুজিবুর রহমান
আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে।মাওলানা মুহিউদ্দিন খান
তখন নূহকে আরোহণ করালাম কাষ্ঠ ও কীলক নির্মিত এক নৌযানে, ইসলামিক ফাউন্ডেশন
আর আমি তাকে (নূহকে) কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম।আল-বায়ান
আর আমি নূহকে বহন করলাম কাষ্ঠ আর কীলক যুক্ত (নৌযানে)।তাইসিরুল
আর আমরা তাঁকে বহন করলাম তাতে যা ছিল তক্তা ও পেরেক সন্বলিত, --মাওলানা জহুরুল হক
১২
অর্থাৎ প্লাবন আসার পূর্বেই আল্লাহর নির্দেশে হযরত নূহ (আঃ) যে জাহাজ নির্মাণ করেছিলেন।
১৩. আর নূহকে আমরা আরোহণ করালাম কাঠ ও পেরোগ নির্মিত এক নৌযানে(১),
(১) ألواح শব্দটি لوح এর বহুবচন। অর্থ কাঠের তক্তা। আর دسر শব্দটি دسار এর বহুবচন। অর্থ পেরেক, কীলক, যার সাহায্যে তক্তাকে সংযুক্ত করা হয়। উদ্দেশ্য নৌকা। (ফাতহুল কাদীর; কুরতুবী)
(১৩) তখন নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক দ্বারা নির্মিত এক নৌযানে। (1)
(1) دُسُرٌ হল دِسَارٌ এর বহুবচন। ঐ রশি যা দিয়ে নৌকার তক্তা বাঁধা হয়। অথবা ঐ পেরেক যা দিয়ে নৌকার তক্তা জোড়া হয়।