فَذَرۡهُمۡ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي فِيهِ يُصۡعَقُونَ

ফাযারহুম হাত্তা-ইউলা-কূইয়াওমাহুমুল্লাযী ফীহি ইউস‘আকূন।উচ্চারণ

অতএব, হে নবী, তাদেরকে আপন অবস্থায় থাকতে দাও। যাতে তারা সে দিনটির সাক্ষাত পায় যেদিন তাদেরকে মেরে ভূপাতিত করা হবে। তাফহীমুল কুরআন

সুতরাং (হে রাসূল!) তুমি তাদেরকে (আপন অবস্থায়) ছেড়ে দাও, যাবত না তারা সেই দিনের সম্মুখীন হয়, যে দিন তারা অচেতন হয়ে পড়বে।মুফতী তাকী উসমানী

তাদেরকে উপেক্ষা করে চল সেই দিন পর্যন্ত, যে দিন তারা বজ্রাঘাতের সম্মুখীন হবে।মুজিবুর রহমান

তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত, যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে।মাওলানা মুহিউদ্দিন খান

এদের উপেক্ষা করে চল সেদিন পর্যন্ত যেদিন এরা বজ্রাঘাতে হতচেতন হবে। ইসলামিক ফাউন্ডেশন

অতএব, তাদেরকে ছেড়ে দাও সেদিন পর্যন্ত যেদিন তারা ধ্বংস হবে।আল-বায়ান

কাজেই তাদেরকে উপেক্ষা কর যতক্ষণ না তারা সাক্ষাৎ করে তাদের সেদিনের যেদিন তারা হবে বজ্রাহত।তাইসিরুল

অতএব তাদের ছেড়ে দাও যে পর্যন্ত না তারা তাদের সেই দিনটির সাক্ষাৎ পায় যখন তারা হতভন্ব হয়ে যাবে, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৫. অতএব তাদেরকে ছেড়ে দিন। সে দিন পর্যন্ত, যেদিন তারা বজ্রাঘাতে হতচেতন হবে।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৫) সুতরাং তাদেরকে উপেক্ষা করে চল সেদিন পর্যন্ত, যেদিন তাদেরকে অজ্ঞান করে দেওয়া হবে।