إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّـٰتٖ وَنَعِيمٖ

ইন্নাল মুত্তাকীনা ফী জান্না-তিওঁ ওয়া না‘ঈম।উচ্চারণ

মুত্তাকীরা ১১ সেখানে বাগান ও নিয়ামতসমূহের মধ্যে অবস্থান করবে তাফহীমুল কুরআন

নিশ্চয়ই মুত্তাকীগণ উদ্যানরাজি ও নি‘আমতের ভেতর থাকবে।মুফতী তাকী উসমানী

মুত্তাকীরা থাকবে জান্নাতে ও ভোগ করবে বিলাস।মুজিবুর রহমান

নিশ্চয় খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নেয়ামতে।মাওলানা মুহিউদ্দিন খান

মুত্তাকীরা তো থাকবে জান্নাতে ও আরাম-আয়েশে, ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় মুত্তাকীরা (থাকবে) জান্নাতে ও প্রাচুর্যে।আল-বায়ান

মুত্তাক্বীরা থাকবে জান্নাতে আর নি‘মাত সম্ভারের মাঝে,তাইসিরুল

নিঃসন্দেহ মুত্তকীরা থাকবে জান্নাতে ও পরমানন্দে, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১১

অর্থাৎ যারা নবী-রসূলদের দেয়া খবরের ওপর ঈমান এনে দুনিয়ায় থাকতেই নিজেদের বাঁচানোর ব্যবস্থা করেছে এবং যেসব ধ্যান-ধারণা ও কাজ-কর্মের কারণে মানুষ জাহান্নামের উপযুক্ত হয় তা থেকে দূরে অবস্থান করেছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৭. নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও আরাম-আয়েশে,

তাফসীরে আহসানুল বায়ান

(১৭) আল্লাহভীরুরা থাকবে জান্নাতে ও ভোগ-বিলাসে। (1)

(1) এখানে কাফের ও দুর্ভাগ্যবান লোকদের কথা আলোচনার পর ঈমানদার ও সৌভাগ্যবানদের আলোচনা করা হচ্ছে।