যা-লিকা বিমা-কাদ্দামাত আইদীকুম ওয়া আন্নাল্লা-হা লাইছা বিজাল্লা-মিল লিল‘আবীদ।উচ্চারণ
এটা তোমাদের হাতের উপার্জন। আল্লাহ তাঁর বান্দাদের জন্য জালেম নন। তাফহীমুল কুরআন
এসব তোমাদের নিজ হাতের সেই কৃতকর্মের ফল, যা তোমরা সম্মুখে প্রেরণ করেছিলে। নয়ত আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন।মুফতী তাকী উসমানী
এটা তা’ই যা তোমাদের হস্তসমূহ পূর্বে প্রেরণ করেছে এবং নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী নন, যারা তাঁকে সেবা করে তাদের প্রতি।মুজিবুর রহমান
এ হল তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ। বস্তুতঃ আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না।মাওলানা মুহিউদ্দিন খান
এটা তোমাদের কৃতকর্মের ফল আর এটা এ কারণে যে, আল্লাহ্ বান্দাদের প্রতি জালিম নন।ইসলামিক ফাউন্ডেশন
এ হল তোমাদের হাত যা আগাম পেশ করেছে এটা সে কারণে। আর নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি যালিম নন।আল-বায়ান
এটা তোমাদের আগেই পাঠানো কাজের বিনিময়, কারণ আল্লাহ স্বীয় বান্দাগণের প্রতি কোন প্রকার যুলম করেন না।তাইসিরুল
এ তার জন্য যা তোমাদের নিজ হাত আগ বাড়িয়েছে, আর যেহেতু আল্লাহ্ বান্দাদের প্রতি জালিম নন।মাওলানা জহুরুল হক
১৮২. এ হচ্ছে তোমাদের কৃতকর্মের ফল এবং এটা এ কারণে যে, আল্লাহ বান্দাদের প্রতি মোটেই যালেম নন।
(১৮২) এ তোমাদের হস্ত যা পূর্বে পাঠিয়েছে (অর্থাৎ, তোমাদের কৃত কর্মের ফল) এবং নিশ্চয় আল্লাহ দাসদের প্রতি অত্যাচারী নন।