ইন্না নাহনুনুহয়ী ওয়ানুমীতুওয়া ইলাইনাল মাসীর।উচ্চারণ
আমিই জীবন দান করি, আমিই মৃত্যু ঘটাই। এবং আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে সেদিন--- তাফহীমুল কুরআন
নিশ্চয়ই আমিই দান করি জীবন এবং মৃত্যুও। শেষ পর্যন্ত আমারই কাছে ফিরে আসতে হবে।মুফতী তাকী উসমানী
আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে।মুজিবুর রহমান
আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন।মাওলানা মুহিউদ্দিন খান
আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। ইসলামিক ফাউন্ডেশন
আমিই জীবন দেই এবং আমিই মৃত্যু ঘটাই, আর আমার দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন।আল-বায়ান
আমিই জীবন দেই, আমিই মুত্যু দেই, আর আমার কাছেই (সব্বাইকে) ফিরে আসতে হবে।তাইসিরুল
নিঃসন্দেহ আমরা স্বয়ং জীবন দান করি এবং আমরাই মৃত্যু ঘটাই, আর আমাদের কাছেই শেষ-আগমন, --মাওলানা জহুরুল হক
৪৩. আমরাই জীবন দান করি এবং আমরাই মৃত্যু ঘটাই, আর সকলের ফিরে আসা আমাদেরই দিকে।
(৪৩) আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই(1) এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। (2)
(1) অর্থাৎ, দুনিয়াতে মৃত্যু দেওয়া এবং আখেরাতে আবার জীবিত করা, এসব আমারই কাজ। এতে আমার কোন অংশীদার নেই।
(2) সেখানে আমি প্রত্যেককে তার আমল আনুযায়ী প্রতিদান দেব।