وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ غَيۡرَ بَعِيدٍ

ওয়া উঝলিফাতিল জান্নাতুলিলমুত্তাকীনা গাইর বা‘ঈদ।উচ্চারণ

আর বেহেশতকে আল্লাহ‌ ভীরুদের নিকটতর করা হবে- তা মোটেই দূরে থাকবে না। ৩৯ তাফহীমুল কুরআন

আর মুত্তাকীদের জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে, কোন দূরত্বই থাকবে না।মুফতী তাকী উসমানী

আর জান্নাতকে মুত্তাকীদের নিকটস্থ করা হবে - কোন দূরত্ব থাকবেনা।মুজিবুর রহমান

জান্নাতকে উপস্থিত করা হবে খোদাভীরুদের অদূরে।মাওলানা মুহিউদ্দিন খান

আর জান্নাতকে নিকটস্থ করা হবে মুত্তাকীদের-কোন দূরত্ব থাকবে না। ইসলামিক ফাউন্ডেশন

আর জান্নাতকে মুত্তাকীদের অদূরে, কাছেই আনা হবে।আল-বায়ান

মুত্তাক্বীদের জন্য জান্নাতকে নিকটে আনা হবে- তা মোটেই দূরে থাকবে না।তাইসিরুল

আর বেহেশতকে আনা হবে ধর্মভীরুদের নিকটে -- অদূরে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৯

অর্থাৎ আল্লাহ তা’আলার আদালতে কোন ব্যক্তি সম্পর্কে যেই মাত্র ফায়সালা হবে যে, সে মুত্তাকী এবং জান্নাতলাভের উপযুক্ত, তৎক্ষণাত সে তার সামনে জান্নাতকে বিদ্যমান পাবে। জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য তাকে কোন দূরত্ব অতিক্রম করতে হবে না যে, তাকে পায়ে হেঁটে কিংবা কোন বাহনে বসে ভ্রমণ করে সেখানে পৌঁছতে হবে। তাই ফায়সালার সময় ও জান্নাতে প্রবেশের সময়ের মধ্যে কিছু সময়ের ব্যবধান থাকবে। বরং একদিকে ফায়সালা হবে অন্যদিকে সে তখনই জান্নাতে প্রবেশ করবে। যেন তাকে জান্নাতে পৌঁছানো হয়নি, জান্নাতকেই উঠিয়ে তার কাছে নিয়ে আসা হয়েছে। এ থেকেই অনুমান করা যায় যে, আখেরাতের স্থান ও কালের ধারণা আমাদের এ পৃথিবীর স্থান ও কালের ধারণা থেকে কতটা ভিন্ন হবে। দ্রুততা ও বিলম্ব এবং দূর ও নিকট সম্পর্কে এ পৃথিবীতে আমাদের যে জ্ঞান আছে সেখানে তা সবই অর্থহীন হবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩১. আর জান্নাতকে নিকটস্থ করা হবে মুত্তাকীদের—কোন দুরত্বে থাকবে না।

তাফসীরে আহসানুল বায়ান

(৩১) আর জান্নাতকে নিকটস্থ করা হবে সাবধানীদের জন্য; কোন দূরত্ব থাকবে না। (1)

(1) কেউ কেউ বলেছেন, যেদিন জান্নাত নিকটবর্তী করা হবে, সেই কিয়ামতের দিন দূরে নয়। কেননা, তা অবশ্যই সংঘটিত হবে। আর كُلُّ مَا هُوَ آتٍ فَهُوَ قَرِيْبٌ প্রত্যেক আগমনকারী বস্তু নিকটেই হয়, দূরে নয়। (তাফসীর ইবনে কাসীর)