আল্লাযী জা‘আলা মা‘আল্লা-হি ইলা-হান আ-খার ফাআলকিয়া-হু ফিল ‘আযা-বিশশাদীদ।উচ্চারণ
এবং আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বানিয়ে বসেছিল। নিক্ষেপ কর তাকে কঠিন আযাবে। ৩৩ তাফহীমুল কুরআন
যে আল্লাহর সঙ্গে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছিল। সুতরাং আজ তোমরা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।মুফতী তাকী উসমানী
যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য মা‘বূদ গ্রহণ করত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।মুজিবুর রহমান
যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।মাওলানা মুহিউদ্দিন খান
যে ব্যক্তি আল্লাহ্ র সঙ্গে অন্য ইলাহ্ গ্রহণ করত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর। ইসলামিক ফাউন্ডেশন
যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন আযাবে নিক্ষেপ কর।আল-বায়ান
যে আল্লাহর সঙ্গে অন্যকে ইলাহ্ বানিয়ে নিয়েছিল। কাজেই তোমরা উভয়ে তাকে কঠিন ‘আযাবে নিক্ষেপ কর।তাইসিরুল
যে আল্লাহ্র সঙ্গে অন্য উপাস্য দাঁড় করিয়েছিল, অতএব তোমরা উভয়ে তাকে নিক্ষেপ করো ভীষণ শাস্তিতে।মাওলানা জহুরুল হক
৩৩
যেসব বিষয় মানুষকে জাহান্নামের উপযুক্ত বানায় এ আয়াত ক’টিতে আল্লাহ তা’আলা সেগুলো নির্দিষ্ট করে বলে দিয়েছেনঃ (১) সত্যকে অস্বীকার, (২) আল্লাহর প্রতি অকৃজ্ঞতা, (৩) সত্য ও সত্যপন্থীদের সাথে শত্রুতা, (৪) কল্যাণের পথের বাঁধা হয়ে দাঁড়ানো, (৫) নিজের অর্থ-সম্পদ দ্বারা আল্লাহ ও বান্দার হকসমূহ আদায় না করা।, (৬) নিজের আচার-আচরণে সীমালংঘন করা, (৭) মানুষের ওপর জুলুম ও বাড়াবাড়ি করা, (৮) ইসলামের বিধানসমূহের সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, (৯) অন্যদের মনে সন্দেহ-সংশয় সৃষ্টি করা এবং (১০) প্রভুত্বে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা।
২৬. যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্ৰহণ করেছিল, তোমরা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।
(২৬) যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর। (1)
(1) মহান আল্লাহ আমলের এই তালিকার আলোকে বিচার-ফায়সালা করবেন। أَلْقِيَا (‘নিক্ষেপ কর’) থেকে الشَّدِيْدُ (‘কঠিন শাস্তিতে নিক্ষেপ কর’) পর্যন্ত আল্লাহর উক্তি।