وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ

ওয়া ক-লা কারীনুহূহা-যা-মা-লাদাইইয়া ‘আতীদ।উচ্চারণ

তার সাথী বললোঃ এতো সে হাজির আমার ওপরে যার তদারকীর দায়িত্ব দেয়া হয়েছিল। ২৭ তাফহীমুল কুরআন

এবং তার সঙ্গী বলবে, এই তো তা (অর্থাৎ সেই আমলনামা), যা আমার কাছে প্রস্তুত রয়েছে। #%১১%#মুফতী তাকী উসমানী

তার সঙ্গী মালাক/ফেরেশতা বলবেঃ এইতো আমার নিকট ‘আমলনামা প্রস্তুত।মুজিবুর রহমান

তার সঙ্গী ফেরেশতা বলবেঃ আমার কাছে যে, আমলনামা ছিল, তা এই।মাওলানা মুহিউদ্দিন খান

তার সঙ্গী ফেরেশতা বলবে, ‘এই তো আমার নিকট ‘আমলনামা প্রস্তুত।’ ইসলামিক ফাউন্ডেশন

আর তার সাথী (ফেরেশতা) বলবে, এই তো আমার কাছে (আমল নামা) প্রস্তুত।আল-বায়ান

তার সঙ্গী (ফেরেশতা) বলবে ‘এই যে আমার কাছে (‘আমালনামা) প্রস্তুত।’তাইসিরুল

আর তার সঙ্গী বলবে -- "এই তো যা আমার কাছে তৈরি রয়েছে।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৭

মুফাসসিরদের কেউ কেউ এর অর্থ বর্ণনা করেছেন এই যে, সাথী অর্থ ২১ আয়াতে বর্ণিত সাক্ষ্যদাতা ফেরেশতা। সে বলবেঃ এইতো এ ব্যক্তির ‘আমলনামা’ আমার কাছে প্রস্তুত আছে। অপর কিছু সংখ্যক মুফাস্সির বলেনঃ যে শয়তান পৃথিবীতে তার সাথে অনুক্ষণ লেগেছিল সাথী অর্থ সেই শয়তান। সে বলবে, এ ব্যক্তি সে-ই যাকে আমি আমার কব্জায় রেখে জাহান্নামের জন্য প্রস্তুত করেছি এখন সে আপনার সামনে হাজির। তবে কাতাদা ও ইবনে যায়েদ থেকে উদ্ধৃত ব্যাখ্যাই এর পূর্বাপর প্রসঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ। তারা বলেন, সাথী বলতে বুঝানো হয়েছে সে ফেরেশতাকে যে তাকে হাঁকিয়ে নিয়ে আসবে এবং সে নিজেই আল্লাহর আদালতে হাজির হয়ে আরয করবে, এ ব্যক্তি আমার তত্ত্বাবধানে ছিল। এখন সে মহান প্রভুর দরবারে হাজির।

তাফসীরে মুফতি তাকি উসমানী

সঙ্গী দ্বারা সেই ফেরেশতাকে বোঝানো হয়েছে, যে সর্বদা মানুষের সঙ্গে থেকে তার আমল লিপিবদ্ধ করত এবং কবর থেকে তার সঙ্গে সাক্ষীরূপে এসেছিল।

তাফসীরে জাকারিয়া

২৩. আর তার সঙ্গী ফেরেশতা বলবে, এই তো আমার কাছে আমলনামা প্ৰস্তুত।

তাফসীরে আহসানুল বায়ান

(২৩) তার সঙ্গী (ফিরিশতা) বলবে, ‘এই তো আমার নিকট (আমলনামা) প্রস্তুত।’ (1)

(1) অর্থাৎ, ফিরিশতা মানুষের সমস্ত রেকর্ড সামনে রেখে দেবেন এবং বলবেন, এটা হল তোমার কর্ম-তালিকা (আমলনামা) যা আমার কাছে ছিল।