وَنُفِخَ فِي ٱلصُّورِۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡوَعِيدِ

ওয়া নুফিখা ফিসসূরি যা-লিকা ইয়াওমুল ওয়া‘ঈদ।উচ্চারণ

এরপর শিংগায় ফুৎকার দেয়া হলো। ২৪ এটা সেদিন যার ভয় তোমাদের দেখানো হতো। তাফহীমুল কুরআন

এবং শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। এটাই সেই দিন যে সম্পর্কে সতর্ক করা হত।মুফতী তাকী উসমানী

আর শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, ওটাই সেই ভয় প্রদর্শনের দিন।মুজিবুর রহমান

এবং শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন।মাওলানা মুহিউদ্দিন খান

আর শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, এটাই শাস্তির দিন। ইসলামিক ফাউন্ডেশন

আর শিংগায় ফুঁক দেয়া হবে। এটাই হল প্রতিশ্রুত দিন।আল-বায়ান

অতঃপর সিঙ্গায় ফুঁক দেয়া হবে। সেটাই হল শাস্তির দিন (যে সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছিল)।তাইসিরুল

আর শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, "এইটিই সেই প্রতি‌শ্রুত দিন।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৪

এর অর্থ শিংগার ফুৎকার। এ ফুৎকারের সাথে সাথে সমস্ত মৃত লোক দৈহিক জীবন পেয়ে পুনরায় উঠে দাঁড়াবে। ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, আল আন’আম টীকা ৪৭; ইবরাহীম, টীকা ৫৭; ত্বাহা, টীকা, ৭৮; আল হজ্জ, টীকা ১; ইয়াসীন, টীকা ৪৬ ও ৪৭; আয যুমার, টীকা ৭৯।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২০. আর শিংগায় ফুঁক দেয়া হবে, ওটাই প্ৰতিশ্রুত দিন।

তাফসীরে আহসানুল বায়ান

(২০) আর শিংগায় ফুৎকার দেওয়া হবে, ওটাই শাস্তির প্রতিশ্রুতির দিন।