ওয়া ইয়ানসুরকাল্লা-হু নাসরন ‘আঝীঝা-।উচ্চারণ
তোমাকে সরল সহজ পথ দেখিয়ে দেন ৪ এবং অত্যন্ত বলিষ্ঠভাবে সাহায্য করেন। ৫ তাফহীমুল কুরআন
এবং (যাতে আল্লাহ) তোমাকে সাহায্য করেন, বলিষ্ঠ সাহায্য।মুফতী তাকী উসমানী
এবং তোমাকে আল্লাহ বলিষ্ঠ সাহায্য দান করেন।মুজিবুর রহমান
এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য।মাওলানা মুহিউদ্দিন খান
এবং আল্লাহ্ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। ইসলামিক ফাউন্ডেশন
এবং তোমাকে প্রবল সাহায্য দান করেন।আল-বায়ান
আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন।তাইসিরুল
আর যেন আল্লাহ্ তোমাকে সাহায্য করতে পারেন এক বলিষ্ঠ সাহায্যে।মাওলানা জহুরুল হক
৪
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সোজা পথ দেখানোর অর্থ এখানে তাঁকে বিজয় ও সাফল্যের পথ দেখানো। অন্য কথায় এর অর্থ হচ্ছে, আল্লাহ তা’আলা হুদাইবিয়া নামক স্থানে সন্ধিচুক্তি করিয়ে নবীকে ﷺ ইসলামের বিরুদ্ধে বাধাদানকারী শক্তিসমূহকে পরাভূত করার পথ সহজ করে দিয়েছেন এবং সেজন্য কৌশল শিখিয়ে দিয়েছেন।
৫
আরেকটি অনুবাদ এও হতে পারে যে, “তোমাকে অভূতপূর্ব বা বিরল সাহায্য দান করেছেন।” মূল আয়াতে نَصْرًا عَزِيزًا ব্যবহৃত হয়েছে। عَزِيزًا শব্দের অর্থ যেমন পরাক্রমশালী তেমনি নজীরবিহীন অতুলনীয় এবং বিরলও। প্রথম অর্থের বিচারে এ আয়াতাংশের তাৎপর্য হচ্ছে, এ সন্ধির মাধ্যমে আল্লাহ তা’আলা নবীকে ﷺ যে সাহায্য করেছেন তার কারণে তাঁর শত্রুরা অক্ষম হয়ে পড়বে। দ্বিতীয় অর্থটির বিচারে এর তাৎপর্য হচ্ছে, মানুষ বাহ্যত যে জিনিসটিকে শুধু একটি সন্ধিচুক্তি হিসেবে দেখছিলো-তাও আবার অবদমিত হয়ে মেনে নেয়া সন্ধি-তা-ই একটি চূড়ান্ত বিজয়ে রূপান্তরিত হবে, কাউকে সাহায্য করার এমন অদ্ভুত পন্থা খুব কমই গ্রহণ করা হয়েছে।
৩. এবং আল্লাহ আপনাকে বলিষ্ঠ সাহায্য দান করেন।
(৩) এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন।