যা-লিকা বিআন্নাহুম ক-লূলিল্লাযীনা কারিহূমা-নাঝঝাল্লা-হু ছানুতী‘উকুম ফী বা‘দিল আমরি ওয়াল্লা-হু ইয়া‘লামুইছর-রহুম।উচ্চারণ
এ কারণেই তারা আল্লাহর নাযিলকৃত দ্বীনকে যারা পছন্দ করে না তাদের বলেছে, কিছু ব্যাপারে আমরা তোমাদের অনুসরণ করবো। ৩৬ আল্লাহ তাদের এ সলা-পরামর্শ ভাল করেই জানেন। তাফহীমুল কুরআন
তা এজন্য যে, যারা আল্লাহর নাযিলকৃত বিষয়কে অপছন্দ করে তাদেরকে তারা (অর্থাৎ মুনাফেকগণ) বলেছে, কোন কোন বিষয়ে আমরা তোমাদের কথাও মানব। #%১৬%# আল্লাহ তাদের গুপ্ত কথাসমূহ ভালোভাবে জানেন।মুফতী তাকী উসমানী
এটা এ জন্য যে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে তারা বলেঃ আমরা কোন্ কোন্ বিষয়ে তোমাদের আনুগত্য করব? আল্লাহ তাদের গোপন অভিসন্ধি অবগত আছেন।মুজিবুর রহমান
এটা এজন্য যে, তারা তাদেরকে বলে, যারা আল্লাহর অবতীর্ণ কিতাব অপছন্দ করেঃ আমরা কোন কোন ব্যাপারে তোমাদের কথা মান্য করব। আল্লাহ তাদের গোপন পরামর্শ অবগত আছেন।মাওলানা মুহিউদ্দিন খান
এটা এইজন্যে যে, আল্লাহ্ যা অবতীর্ণ করেছেন, তা যারা অপছন্দ করে তাদেরকে এরা বলে, ‘আমরা কোন্ কোন্ বিষয়ে তোমাদের আনুগত্য করব।’ আল্লাহ্ এদের গোপন অভিসন্ধি অবগত আছেন। ইসলামিক ফাউন্ডেশন
এটি এ জন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন তা যারা অপছন্দ করে। তাদের উদ্দেশ্যে, তারা বলে, ‘অচিরেই আমরা কতিপয় বিষয়ে তোমাদের আনুগত্য করব’। আল্লাহ তাদের গোপনীয়তা সম্পর্কে অবহিত রয়েছেন।আল-বায়ান
এ কারণেই আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাকে যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে দিয়েছে যে, কোন কোন ব্যাপারে আমরা তোমাদেরকে মানবো। আল্লাহ তাদের গোপন কথাবার্তাকে খুব ভাল করেই জানেন।তাইসিরুল
এইটাই! কেননা আল্লাহ্ যা অবতারণ করেছেন তাতে যারা ঘৃণা করে তাদের কাছে তারা বলে, "আমরা তোমাদের মেনে চলব কোনো-কোনো ব্যাপারে।" আর আল্লাহ্ জানেন তাদের গোপনীয়তা।মাওলানা জহুরুল হক
৩৬
অর্থাৎ ঈমান গ্রহণ করে মুসলমানদের দলে শামিল হয়ে যাওয়া সত্ত্বেও ভিতরে ভিতরে তারা ইসলামের শত্রুদের সাথে ষড়যন্ত্র করে এসেছে এবং তাদের প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে, কিছু কিছু ব্যাপারে আমরা তোমাদের সাহায্য সহযোগিতা করবো।
অর্থাৎ মুনাফেকরা ইয়াহুদী ও অন্যান্য কাফেরদেরকে বলত যদিও আমরা প্রকাশ্যে মুসলিম হয়ে গেছি, কিন্তু আমরা তাদের সাথে মিলে তোমাদের বিরুদ্ধে লড়ব না; বরং সুযোগ পেলে তোমাদের সাহায্য করব এবং এ জাতীয় কাজে তোমাদের কথা মানব -অনুবাদক (তাফসীরে উসমানী থেকে গৃহীত)।
২৬. এটা এজন্যে যে, আল্লাহ যা নাযিল করেছেন, তা যারা অপছন্দ করে তাদেরকে ওরা বলে, অচিরেই আমরা কোন কোন বিষয়ে তোমাদের অনুগত্য করব। আর আল্লাহ্ জানেন তাদের গোপন অভিসন্ধিসমূহ।
(২৬) এটা এ জন্য যে,(1) আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা তা অপছন্দ করে তাদেরকে তারা বলে,(2) ‘আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করব।’(3) আল্লাহ তাদের গোপন অভিসন্ধি অবগত আছেন।(4)
(1) এখানে ‘এটা’ বলে তাদের ধর্মত্যাগ করার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
(2) অর্থাৎ, মুনাফিকরা মুশরিকদেরকে অথবা ইয়াহুদীদেরকে বলে।
(3) অর্থাৎ, নবী করীম (সাঃ) এবং তার আনীত দ্বীনের বিরোধিতায়।
(4) যেমন অন্যত্র বলেছেন, {وَاللهُ يَكْتُبُ مَا يُبَيِّتُونَ} অর্থাৎ,তারা রাত্রে যা পরামর্শ করে, আল্লাহ তা লিপিবদ্ধ করে রাখেন। (সূরা নিসাঃ ৮১)