ছাইয়াহদীহিম ওয়া ইউসলিহুবা-লাহুম।উচ্চারণ
তিনি তাদের পথপ্রদর্শন করবেন। তাদের অবস্থা শুধরে দিবেন। তাফহীমুল কুরআন
তিনি তাদেরকে গন্তব্যে পৌঁছিয়ে দেবেন এবং (আখিরাতে) তাদের অবস্থা ভালো রাখবেন।মুফতী তাকী উসমানী
তিনি তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন এবং তাদের অবস্থা ভাল করে দিবেন।মুজিবুর রহমান
তিনি তাদেরকে পথ প্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ভাল করবেন।মাওলানা মুহিউদ্দিন খান
তিনি তাদেরকে সৎপথে পরিচালিত করেন এবং তাদের অবস্থা ভাল করে দেন। ইসলামিক ফাউন্ডেশন
অচিরেই তিনি তাদেরকে হিদায়াত দিবেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন।আল-বায়ান
তিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন আর তাদের অবস্থা ভাল করে দেন।তাইসিরুল
তিনি তাদের পথপ্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন।মাওলানা জহুরুল হক
৫. অচিরেই তিনি তাদেরকে পথনির্দেশ করবেন(১) এবং তাদের অবস্থা ভাল করে দিবেন।
(১) এখানে হেদায়াত করা বা পথপ্রদর্শনের অর্থ স্পষ্টত জান্নাতের দিকে পথপ্রদর্শন করা। (কুরতুবী)
(৫) তিনি তাদেরকে সৎপথে পরিচালিত করবেন এবং তাদের অবস্থা ভাল করে দেবেন। (1)
(1) অর্থাৎ, তাদেরকে এমন কাজের তাওফীক দান করবেন, যার ফলে তাদের জান্নাতের পথ সুগম হয়ে যাবে।