ওয়ালাহুল কিবরিয়াউ ফিছছামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়া হুওয়াল ‘আঝীঝুল হাকীম।উচ্চারণ
যমীন ও আসমানে তারই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত এবং তিনিই মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। তাফহীমুল কুরআন
এবং সমস্ত গৌরব তাঁরই, আকাশমণ্ডলীতেও এবং পৃথিবীতেও। এবং তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।মুফতী তাকী উসমানী
আকাশমন্ডলী ও পৃথিবীতে গৌরব গরিমা তাঁরই এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।মুজিবুর রহমান
নভোমন্ডলে ও ভূ-মন্ডলে তাঁরই গৌরব। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।মাওলানা মুহিউদ্দিন খান
আকাশমণ্ডলী ও পৃথিবীতে গৌরব-গরিমা তাঁরই এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।ইসলামিক ফাউন্ডেশন
আর আসমানসমূহ ও যমীনের সকল অহঙ্কার তাঁর; তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।আল-বায়ান
আকাশ ও যমীনে তাঁরই শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।তাইসিরুল
আর তাঁরই হচ্ছে সমস্ত গৌরব-গরিমা মহাকাশমন্ডলীতে ও পৃথিবীতে, আর তিনি হচ্ছেন মহাশক্তিশালী, পরমজ্ঞানী।মাওলানা জহুরুল হক
৩৭. আর আসমানসমূহ ও যমীনের যাবতীয় গৌরব-গরিমা তারই(১) এবং তিনি মহা পরাক্রমশালী, হিকমতওয়ালা।
(১) হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ্ তাআলা বলেন, “বড়ত্ব আমার বস্ত্র আর অহংকার আমার চাদর; যে কেউ এ দু'টির কোন একটি নিয়ে টানাহেঁচড়া করবে, আমি তাকে জাহান্নামের অধিবাসী করে ছাড়বো।” (মুসলিম: ২৬২০)
(৩৭) আর আকাশমন্ডলী ও পৃথিবীতে যাবতীয় গৌরব-গরিমা তাঁরই(1) এবং তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
(1) যেমন, হাদীসে কুদসীতে মহান আল্লাহ বলেন, ‘‘আল্লাহ আয্যা অজাল্ল্ বলেন, ‘‘গৌরব ও গর্ব খাস আমার গুণ। সুতরাং যে তাতে আমার অংশী হতে চাইবে আমি তাকে শাস্তি দেব।’’ (মুসলিম ২৬২০নং)