ওয়াইলুলিল কুল্লি আফফা-কিন আছীম।উচ্চারণ
ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী ও দুষ্কর্মশীল ব্যক্তির জন্য তাফহীমুল কুরআন
দুর্গতি হোক প্রত্যেক এমন মিথ্যুক পাপিষ্ঠেরমুফতী তাকী উসমানী
দুর্ভোগ প্রত্যেক মিথ্যাবাদী পাপীর।মুজিবুর রহমান
প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ।মাওলানা মুহিউদ্দিন খান
দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর, ইসলামিক ফাউন্ডেশন
দুর্ভোগ প্রত্যেক চরম মিথ্যুক পাপাচারীর জন্য!আল-বায়ান
ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্যতাইসিরুল
ধিক্ প্রত্যেক মিথ্যাবাদী পাপিষ্ঠের প্রতি।মাওলানা জহুরুল হক
৭. দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর(১),
(১) কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে, এই আয়াত নদর ইবনে হারেছ সম্পর্কে অবতীর্ণ হয়েছে, কোন কোন বর্ণনা থেকে হারেছ ইবন কালদাহ সম্পর্কে, আবার কোন এক বর্ণনা থেকে আবু জাহল ও তার সঙ্গীদের সম্পর্কে অবতীর্ণ হওয়ার কথা জানা যায়। আয়াতের উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য প্রকৃতপক্ষে কোন ব্যক্তি বিশেষকে নির্দিষ্ট করার প্রয়োজন নেই। كل শব্দ ব্যক্ত করছে যে, যে কেউ এসব বিশেষণে বিশেষিত, তার জন্যই দুর্ভোগ- একজন হোক অথবা তিন জন। (কুরতবী, বাগভী)
(৭) দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী মহাপাপীর, (1)
(1) أَفَّاكٍ অর্থ, كَذَّابٍ (চরম মিথ্যুক) আর أَثِيْمٍ অর্থ, বড় পাপী। وَيْلٌ মানে ধ্বংস অথবা জাহান্নামের একটি উপত্যকার নাম।