ফাসফাহ‘আনহুম ওয়া কুল ছালা-মুন ফাছাওফা ইয়া‘লামূন।উচ্চারণ
ঠিক আছে, হে নবী, এদের উপেক্ষা করো এবং বলে দাও, তোমাদের সালাম জানাই। ৭১ অচিরেই তারা জানতে পারবে। তাফহীমুল কুরআন
সুতরাং (হে রাসূল!) তুমি তাদেরকে অগ্রাহ্য করো এবং বলে দাও, ‘সালাম’। #%২৯%# কেননা অচিরেই তারা সব জানতে পারবে।মুফতী তাকী উসমানী
সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা কর এবং বলঃ সালাম! তারা শীঘ্রই জানতে পারবে।মুজিবুর রহমান
অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন, ‘সালাম’। তারা শীঘ্রই জানতে পারবে।মাওলানা মুহিউদ্দিন খান
সুতরাং তুমি এদেরকে উপেক্ষা কর এবং বল, ‘সালাম’; এরা শীঘ্রই জানতে পারবে।ইসলামিক ফাউন্ডেশন
অতএব তুমি তাদেরকে এড়িয়ে চল এবং বল, ‘সালাম’; তবে তারা শীঘ্রই জানতে পারবে।আল-বায়ান
কাজেই তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও আর বল- (তোমাদের প্রতি) সালাম। শীঘ্রই তারা জানতে পারবে (তাদের আচরণের পরিণতি কী)।তাইসিরুল
সুতরাং তুমি তাদের থেকে ফিরে যাও এবং বলো -- 'সালাম!’ তারপর শীঘ্রই তারা জানতে পারবে।মাওলানা জহুরুল হক
৭১
অর্থাৎ তাদের রূঢ় কথা এবং ঠাট্টা-বিদ্রূপের কারণে তাদের জন্য বদদোয়া করো না কিংবা তার জবাবে রূঢ় কথা বলো না। বরং সালাম দিয়ে তাদের কাছে থেকে সরে যাও।
এস্থলে ‘সালাম’ বলার দ্বারা বোঝানো উদ্দেশ্য, তাদের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করা চাই। অর্থাৎ তোমাদের এরূপ কূট-তর্ক ও হঠকারিতার পর তোমাদের সাথে বাড়তি আলোচনার কোন অর্থ নেই। সুতরাং সৌজন্যের সাথে তোমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছি।
৮৯. কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং বলুন, সালাম, অতঃপর তারা শীঘ্রই জানতে পারবে।
(৮৯) সুতরাং তুমি ওদেরকে উপেক্ষা কর এবং বল, ‘শান্তির সম্ভাষণ (সালাম)।’(1) ওরা শীঘ্রই (এর শেষ ফল) জানতে পারবে।
(1) এ সালাম হল সম্পর্কচ্ছেদ করার সালাম। যেমন, সূরা ক্বাসাস ৫৫ আয়াত {سَلاَمٌ عَلَيْكُنمْ لاَ نَبْتَغِيْ الْجَاهِلِيْنَ} এবং সূরা ফুরকান ৬৩ আয়াত {قَالُوْا سَلاَمًا} -এ রয়েছে। অর্থাৎ, দ্বীনের ব্যাপারে আমার ও তোমাদের পথ ভিন্ন ভিন্ন। তোমরা যদি ফিরে না এসো তো ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করে যাও, আমিও আমার কাজ করে যাচ্ছি। অতঃপর অতি সত্বর জেনে নেবে যে, কে সত্যবাদী, আর কে মিথ্যাবাদী।