ওয়া লায়িন ছাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকূলুন্নাল্লা-হু ফাআন্না-ইউ’ফাকূন।উচ্চারণ
যদি তোমরা এদের জিজ্ঞেস করো, কে এদের সৃষ্টি করেছে তাহলে এরা নিজেরাই বলবে, আল্লাহ। ৬৯ তাহলে কোথা থেকে এরা প্রতারিত হচ্ছে? তাফহীমুল কুরআন
তুমি যদি তাদেরকে জিজ্ঞেস কর, তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে, আল্লাহ! এতদসত্ত্বেও কে কোথা হতে তাদেরকে উল্টো দিকে চালাচ্ছে?মুফতী তাকী উসমানী
তুমি যদি তাদেরকে জিজ্ঞেস কর, কে তাদেরকে সৃষ্টি করেছে তাহলে তারা অবশ্যই বলবেঃ আল্লাহ! তবুও তারা কোথায় ফিরে যাচ্ছে?মুজিবুর রহমান
যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে, আল্লাহ, অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে ?মাওলানা মুহিউদ্দিন খান
যদি তুমি এদেরকে জিজ্ঞাসা কর, কে এদেরকে সৃষ্টি করেছে, এরা অবশ্যই বলবে, ‘আল্লাহ্’। তবুও এরা কোথায় ফিরে যেতেছে ? ইসলামিক ফাউন্ডেশন
আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা কর, কে তাদেরকে সৃষ্টি করেছে? তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ।’ তবু তারা কীভাবে বিমুখ হয়?আল-বায়ান
তুমি যদি তাদেরকে জিজ্ঞেস কর- তাদেরকে কে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্য অবশ্যই বলবে, আল্লাহ। অত:পর তারা কোথায় ফিরে যাচ্ছে?তাইসিরুল
আর তুমি যদি তাদের জিজ্ঞাসা কর -- কে তাদের সৃষ্টি করেছেন, তারা নিশ্চয়ই বলবে -- "আল্লাহ্"। তাহলে কোথায়-কেমনে তারা ফিরে যাচ্ছে!মাওলানা জহুরুল হক
৬৯
এর দু’টি অর্থ। একটি হচ্ছে, যদি তুমি তাদের জিজ্ঞেস করো, তাদের কে সৃষ্টি করেছেন? তাহলে তারা বলবে, আল্লাহ। অপরটি হচ্ছে, যদি তুমি তাদের জিজ্ঞেস করো, তাদের উপাস্যদের স্রষ্টা কে তাহলে তারা বলবে, আল্লাহ।
৮৭. আর যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে, আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে?
(৮৭) যদি তুমি ওদেরকে জিজ্ঞাসা কর, ‘কে ওদেরকে সৃষ্টি করেছে?’ ওরা অবশ্যই বলবে, ‘আল্লাহ।’ তবুও ওরা কোথায় ফিরে যাচ্ছে?