فَجَعَلۡنَٰهُمۡ سَلَفٗا وَمَثَلٗا لِّلۡأٓخِرِينَ

ফাজা‘আলনা-হুম ছালাফাওঁ ওয়া মাছালালিলল আ-খিরীন।উচ্চারণ

এবং পরবর্তীদের জন্য অগ্রবর্তী ও শিক্ষণীয় উদাহরণ বানিয়ে দিলাম। ৫১ তাফহীমুল কুরআন

এবং তাদেরকে বানিয়ে দিলাম এক বিগত জাতি এবং অন্যদের জন্য দৃষ্টান্ত।মুফতী তাকী উসমানী

অতঃপর পরবর্তীদের জন্য আমি তাদেরকে করে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত।মুজিবুর রহমান

অতঃপর আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্যে।মাওলানা মুহিউদ্দিন খান

তৎপর পরবর্তীদের জন্যে আমি এদেরকে করে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত। ইসলামিক ফাউন্ডেশন

ফলে আমি তাদেরকে পরবর্তীদের জন্য অতীত ইতিহাস ও দৃষ্টান্ত বানালাম।আল-বায়ান

এভাবে আমি তাদেরকে করলাম অতীতের মানুষ আর পরবর্তীদের জন্য দৃষ্টান্ত।তাইসিরুল

সুতরাং আমরা তাদের বানিয়ে দিয়েছিলাম এক অতীত ইতিহাস এবং পরবর্তীদের জন্য এক দৃষ্টান্ত।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫১

অর্থাৎ যারা তাদের পরিণাম দেখে শিক্ষা গ্রহণ না করবে এবং তাদের মতই আচরণ করবে তাদের জন্য তারা অগ্রবর্তী আর যারা শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য শিক্ষণীয় উদাহরণ।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৬. ফলে পরবর্তীদের জন্য আমরা তাদেরকে করে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত।

তাফসীরে আহসানুল বায়ান

(৫৬) পরবর্তীদের জন্য আমি ওদেরকে অতীত নমুনা ও দৃষ্টান্ত করে রাখলাম। (1)

(1) آسَفُونَا এর অর্থ أَسْخَطُوْنَا অথবা أَغْضَبُونَا আর سَلَفٌ হল سَالِفٌ এর বহুবচন। যেমন, خَدَمٌ হল خاَدِمٌ এর এবং حَرَسٌ হল حَارِسٌ এর বহুবচন। ‘সালাফ’এর অর্থ হল, যে জিনিস স্বীয় অস্তিত্বে অন্যের পূর্বে হয় (পূর্ববর্তী)। অর্থাৎ, তাদেরকে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় উপদেশ ও দৃষ্টান্ত বানিয়ে দিলাম। যাতে এই প্রজন্মের মানুষরা ফিরআউনের মত কুফরী, যুলুম, সীমালঙ্ঘন এবং ফাসাদ না করে। তাহলে তারা সেই রকম শিক্ষামূলক অবস্থার সম্মুখীন হওয়া থেকে সুরক্ষিত থাকবে, যার সম্মুখীন হয়েছিল ফিরআউন।