ওয়া লাম্মা-জাআহুমুল হাক্কুক-লূহা-যা-ছিহরুওঁ ওয়া ইন্না-বিহী ক-ফিরূন।উচ্চারণ
কিন্তু ন্যায় ও সত্য যখন এদের কাছে আসলো তখন এরা বললোঃ এতো যাদু। ২৯ আমরা তা মানতে অস্বীকৃতি জানাচ্ছি। তাফহীমুল কুরআন
যখন সে সত্য তাদের কাছে আসল, তখন তারা বলল, এটা তো যাদু। আমরা এটা অস্বীকার করি।মুফতী তাকী উসমানী
যখন তাদের নিকট সত্য এলো তখন তারা বললঃ এটাতো যাদু এবং আমরা এটা প্রত্যাখ্যান করি।মুজিবুর রহমান
যখন সত্য তাদের কাছে আগমন করল, তখন তারা বলল, এটা যাদু, আমরা একে মানি না।মাওলানা মুহিউদ্দিন খান
যখন এদের নিকট সত্য এলো, এরা বলল, ‘এটা তো জাদু এবং আমরা এটা প্রত্যাখ্যান করি।’ ইসলামিক ফাউন্ডেশন
অথচ যখন সত্য তাদের কাছে আসল তখন তারা বলল, ‘এতো যাদু এবং নিশ্চয় আমরা তা অস্বীকার করছি।’আল-বায়ান
সত্য যখন তাদের কাছে আসল তখন তারা বলল- এটা যাদু, আমরা এটা মানি না।তাইসিরুল
আর এখন যেহেতু তাদের কাছে মহাসত্য এসেই গেছে, তারা বলছে, "এ এক জাদু, আর আমরা অবশ্যই এতে অবিশ্বাসী।"মাওলানা জহুরুল হক
২৯
ব্যখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, সূরাতুল আম্বিয়া, টীকা ৫ ও সূরা সোয়াদের ব্যখ্যা, টীকা ৫।
৩০. আর যখন তাদের কাছে সত্য আসল, তখন তারা বলল, এ তো জাদু এবং নিশ্চয় আমরা তার সাথে কুফরিকারী।
(৩০) যখন ওদের কাছে সত্য এল, তখন ওরা বলল, ‘এ তো যাদু এবং আমরা এ প্রত্যাখ্যান করি।’(1)
(1) ওরা কুরআনকে যাদু গণ্য করে তা অস্বীকার করেছে। আর পরের শব্দগুলি দ্বারা নবী করীম (সাঃ)-কে তুচ্ছ ও হেয় গণ্য করেছে।